২০২৫ সালে যেসব দেশে বোমা ফেলেছেন ট্রাম্প
আন্তজার্তিক ডেস্ক: ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করলেও তাঁর শাসনামলের প্রথম বছরটি ছিল চরম সামরিক তৎপরতায় ঠাসা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, সদ্য বিদায়ী বছরে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্তত সাতটি দেশে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা 'এসিএলইডি' জানিয়েছে, ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের অধীনে বিভিন্ন দেশে মোট ৬২২টি বোমা হামলা ও ড্রোন আক্রমণের ঘটনা ঘটেছে, যার সর্বশেষ শিকার হয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।
নতুন বছরের শুরুতেই ট্রাম্প নিশ্চিত করেছেন, ভেনেজুয়েলার একটি ডকিং স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। ট্রাম্পের দাবি, ওই কেন্দ্রটি মাদক পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হতো। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ভেনেজুয়েলা সরকার এই সামরিক পদক্ষেপকে সরাসরি তাদের নির্বাচিত সরকার উৎখাতের একটি চক্রান্ত হিসেবে অভিহিত করেছে।
আফ্রিকাতেও মার্কিন সামরিক শক্তির প্রয়োগ ছিল নজিরবিহীন। গত বছরের বড়দিনে নাইজেরিয়ার সকোটো রাজ্যে আইএসআইএস বিরোধী অভিযানের নামে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র, যা ট্রাম্পের খ্রিষ্টান সমর্থকদের সন্তুষ্ট করার একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া সোমালিয়ায় আল-শাবাব নির্মূলের দোহাই দিয়ে ১১১টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এসব হামলায় বহু শিশুসহ অন্তত ১১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যদিও পেন্টাগন ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব দেয়নি।
মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ‘প্রতিশোধের নীতি’ ছিল অত্যন্ত কঠোর। ডিসেম্বরে সিরিয়ার ৭০টি আইএসআইএস ঘাঁটিতে ‘হকআই’ নামক অপারেশন চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এছাড়া ইরান ও ইসরায়েলের সংঘাতের সময় ২২ জুন ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন বাহিনী, যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে বলে দাবি পেন্টাগনের। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে মার্চ মাস থেকে প্রায় প্রতিদিন বিমান হামলা চালানো হয়েছে, যাতে কয়েকশ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
ইরাকেও যুক্তরাষ্ট্রের তৎপরতা ছিল দৃশ্যমান। মার্চ মাসে আল-আনবার প্রদেশে এক হামলায় আইএসআইএস নেতা আবদুল্লাহ আবু খাদিজাকে হত্যার পর ট্রাম্প একে ‘শান্তির জন্য শক্তি প্রয়োগ’ বলে আখ্যা দেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসম্মুখে ট্রাম্প যুদ্ধবিরোধী অবস্থান নিলেও বাস্তবে তাঁর প্রশাসনের অধীনে মার্কিন সামরিক অভিযানের পরিধি ও ভয়াবহতা অতীতের যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- কুয়েতে নতুন অনলাইন কেলেঙ্কারি; হাজারো প্রবাসীর অর্থ আটকে আতঙ্ক
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার













