খালেদা জিয়ার মৃত্যুর দিনে বহিষ্কার—রুমিন ফারহানার প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক : বিএনপি থেকে বহিষ্কারের ঘটনাকে স্বাভাবিক হিসেবে দেখলেও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কারের আদেশ জারি হওয়াকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা। তবে একই সঙ্গে তিনি বলেছেন, এটিই তার জীবনের নতুন অধ্যায় ও নতুন যাত্রার সূচনা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বহিষ্কারের বিষয়টি আগে থেকেই অনুমিত ছিল বলেও জানান তিনি।
মঙ্গলবার ভোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান। এরপর সকাল ১১টায় দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে রুমিন ফারহানাসহ নয়জনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে রুমিন ফারহানাসহ নয়জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, “বহিষ্কার আদেশ আসাটা স্বাভাবিক। এটা তো হবেই। তবে যেদিন উনি চলে গেলেন, সেদিনই বহিষ্কার আদেশ আসাটা—আমি বলব, এটা আল্লাহর একটা ইশারাও বটে। যিনি আমাকে এনেছিলেন, যার ছায়ায় আমি ছিলাম, তিনি যেদিন চলে গেলেন, বিএনপির সঙ্গে আমার যাত্রাও সেদিনই শেষ হলো।”
পেশায় আইনজীবী রুমিন ফারহানা ২০১২ সালে তার বাবা অলি আহাদ মারা যাওয়ার পর রাজনীতিতে সক্রিয় হন। বাবা রাজনীতিবিদ হলেও বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না।
তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আন্দোলনের সময় বিএনপির আন্তর্জাতিক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে বিএনপির পক্ষে গণমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ে।
২০১৮ সালের নির্বাচনের পর বিএনপির মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে দেওয়া তার এক বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়—যার পর সংসদে তীব্র হট্টগোল সৃষ্টি হয়। পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও ওয়াকআউটের কারণে তিনি আলোচনায় থাকেন।
রুমিন ফারহানা জানান, খালেদা জিয়ার “আহ্বান, অভিভাবকত্ব ও ছায়ায়” তিনি টানা ১৭ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বয়স ও অভিজ্ঞতার তুলনায় খালেদা জিয়া তাকে অনেক বড় দায়িত্ব দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মৃত্যুর দিন সাধারণত কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয় না। সেদিন স্ট্যান্ডিং কমিটির বৈঠক ও বহিষ্কার আদেশ—বাংলাদেশের মানুষ এটাকে কীভাবে নেবে, আমি জানি না।”
এই বহিষ্কার আদেশই বিএনপির সঙ্গে তার রাজনৈতিক যাত্রার ‘স্পষ্ট সমাপ্তি সংকেত’ বলে মন্তব্য করেন তিনি। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিতে নিজের ভবিষ্যৎ অবস্থান নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
রুমিন ফারহানা দাবি করেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি গত ১০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে ওই আসনে বিএনপির প্রার্থী ছিলেন উকিল আব্দুস সাত্তার, যিনি পরে আওয়ামী লীগে যোগ দেন। ২০২৩ সালে দলের নির্দেশেই ওই আসনে নির্বাচনের প্রস্তুতি নেন বলে জানান তিনি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের এক নেতাকে প্রার্থী ঘোষণা করা হলে তিনি বিস্মিত হন। দলীয় মনোনয়ন না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাজ করেছি। হঠাৎ করে জোটের প্রার্থী আসাটা আমার জন্য বিস্ময়কর ছিল।”
বিএনপি যে নয়জনকে বহিষ্কার করেছে, তারা সবাই দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির সঙ্গে রাজনৈতিক যাত্রা শেষ হলেও এটিকে নিজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন রুমিন ফারহানা।
জাতীয় সংসদ নির্বাচনে জোটপ্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটা সাড়া পাবেন—এমন প্রশ্নে তিনি বলেন, এলাকার মানুষের চাওয়ার কারণেই তিনি এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সবশেষে তিনি বলেন, “রাজনীতিতে এমপি বা মন্ত্রী হওয়া একেকটা ঘটনা। কিন্তু রাজনীতিবিদ হয়ে ওঠা অনেক বড় বিষয়। আমি একজন রাজনীতিবিদ হতে চাই।”
মুসআব/
পাঠকের মতামত:
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়













