চকলেটপ্রেমীদের জন্য আসছে দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: চকলেটপ্রেমীদের জন্য আসছে দুঃসংবাদ। চকলেট তৈরির মূল উপাদান কোকোর দাম যেভাবে বাড়ছে, তাতে চকলেট কোম্পানিগুলো এই বাড়তি দাম ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
অর্থাৎ চকলেটের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে চকলেট কোম্পানিগুলো। এমন এক সময়ে এই উদ্যোগ তারা নিচ্ছে, যখন ক্রেতারা চকলেট বাবদ খরচ কমানোর চেষ্টা করছে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার যেসব দেশ থেকে মূলত কোকো আসে। সেসব দেশে বিরূপ আবহাওয়ার কারণে এই পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খবরে বলা হয়, এমনিতেই চকলেটের দাম কয়েক বছর ধরেই বাড়ছে। দাম বাড়া সত্ত্বেও গত কয়েক বছরে চকলেট কোম্পানিগুলো বিপুল মুনাফা করেছে; কারণ দাম বাড়লেও এত দিন চাহিদা কমেনি।
কিন্তু রয়টার্সের হাতে যেসব তথ্য-উপাত্ত এসেছে তাতে দেখা যাচ্ছে, কোকোর দাম ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে, চিনির দামও এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। এতে মানুষের চকলেটপ্রেমে ভাটা পড়বে বলেই ধারণা করা হচ্ছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত দুই বছরে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে চকলেটের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। ফলে তারা চকলেট খাওয়া কমাতে শুরু করেছে, বাজার গবেষণা সংস্থা নিয়েলসেনের উপাত্তে এই চিত্র দেখেছে রয়টার্স।
এদিকে মেন্ডেলেজ মনে করছে, কোকো ও চিনির এই মূল্যস্ফীতি চলতে থাকবে। তবে তারা উৎপাদন বাড়াতে কীভাবে কম দামে এসব উপকরণ কেনা যায়, তার চেষ্টাও চালিয়ে যাচ্ছে।
বিশ্ববিখ্যাত চকলেট ব্র্যান্ড ক্যাডবেরির মূল কোম্পানি মেন্ডেলেজের প্রধান নির্বাহী ডিরক ভ্যান ডে পাট রয়টার্সকে বলেন, মানুষ এখন অনেক বেশি মূল্য সচেতন, ফলে কেনাকাটা করার আগে তারা এখন মূল্য পর্যালোচনায় বেশি সময় দিচ্ছে।
গত জুলাই মাসে মেন্ডেলেজের প্রধান আর্থিক কর্মকর্তা লুসা জামারেলা বলেন, ‘বাস্তবেই চিনি ও কোকোর দাম বাড়ছে। গত এক বছরের বাজার পরিস্থিতি দেখে আমাদের মনে হচ্ছে, এসবের দাম ৩০ শতাংশের বেশি বাড়বে, বিশেষ করে কোকোর দাম।’
গত দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি থাকার কারণে খুচরা বিক্রেতারা উল্টো দাম কমানোর তাগিদ দিচ্ছেন; এতে চকলেট কোম্পানিগুলোর মুনাফা ও লাভের অঙ্ক উভয়ই কমতে পারে।
এমনও হয়েছে যে দামের বিষয়ে ঐকমত্য না হওয়ার কারণে মেন্ডেলেজ বেলজিয়ামের সুপারমার্কেট চেইন কোল রুই টসের তাক থেকে চকলেট সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। বিশ্লেষকেরা মনে করছেন, মূল্য সংশোধন করা অত সহজ হবে না।
চকলেটপ্রেমীরা বলছেন, দাম যতই হোক না কেন, তারা চকলেট থেকে মুখ ফিরিয়ে নেবে না—এই পুরোনো বিশ্বাসে ভর করে চকলেট কোম্পানিগুলো মনে করছে, চলতি বছর তাদের রাজস্ব ও মুনাফা বাড়বে।
রয়টার্স অবশ্য জানিয়েছে, চলতি বছর মেন্ডেলেজের চকলেট বিক্রির পরিমাণ অনেকটাই কমেছে। ফেব্রুয়ারি মাসে যেখানে বিক্রয়ে প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৮ শতাংশ, মধ্য জুন থেকে মধ্য জুলাই পর্যন্ত সময়ে তা ৩.২০ শতাংশে নেমে এসেছে।
আরেক চকলেট কোম্পানি হার্শে চকলেটের মূল্যবৃদ্ধি করায় এই সময়ে তাদের বিক্রি ক্রমবর্ধমান হারে কমেছে। অথচ এর মধ্যে হার্শে চলতি ও আগামী বছরের জন্য চকলেটের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। তবে দাম যথাসম্ভব কম রাখতে উৎপাদন প্রক্রিয়া অটোমেশনে জোর দিয়েছে হার্শে।
চকলেটের উপাদান কোকোর উৎপাদন হয় মূলত পশ্চিম আফ্রিকা অঞ্চলে। কিন্তু আইভরি কোস্ট ও ঘানার মতো দেশগুলোতে দুই বছরে ধরে এক সময় যেমন খরা হচ্ছে, তেমনি অন্য সময় অতিবৃষ্টি হচ্ছে। এই দুটি দেশে বিশ্বের দুই-তৃতীয়াংশ কোকো উৎপাদিত হয়। কিন্তু এসব দেশের কর্তৃপক্ষ কৃষকদের এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে সহযোগিতা করতে পারছে না। এমনকি ২০১৯ সালে ন্যূনতম আয় নিশ্চিত করার যে ব্যবস্থা চালু হয়েছিল, তা–ও অকার্যকর হয়ে পড়েছে।
শেয়ারনিউজ, ২০ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













