ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা

২০২৬ জুলাই ০৮ ১৫:৩৯:৩১
মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা

নিজস্ব প্রতিবেদক: বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা। মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার ফল এখনো আসেনি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।

অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ রাখতে নিয়মিত হাসপাতালে যাচ্ছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়।সম্প্রতি অগ্নিদেবের চলচ্চিত্র ‘চোর’-এ অভিনয় করেছিলেন রাজেশ শর্মা। সেই সূত্রে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

সুদীপা চট্টোপাধ্যায় বলেন, শুরুতে মনে হয়েছিল বিপদ কেটে গেছে। কিন্তু পরে কথা বলে বুঝেছেন, পরিস্থিতি এখনো উদ্বেগজনক। তার ভাষ্য, রাজেশ শর্মার রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে এবং অক্সিজেন স্যাচুরেশনও কমে যাচ্ছে। বিভিন্ন পরীক্ষার রিপোর্টের পর চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, দক্ষিণী তারকা প্রভাস অভিনীত একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ছিলেন রাজেশ শর্মা।

জঙ্গলের একটি লোকেশনে শুটিং চলাকালে বিরতির সময় টেকনিশিয়ানদের সঙ্গে চা খেতে যান তিনি। সেখানে বিষাক্ত পোকামাকড়ের বিষয়ে সতর্ক করা হলেও পরে একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড় দেয় বলে জানা গেছে।এরপর দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার জ্বর ওঠানামা করছে বলে জানা গেছে।

রাজেশ শর্মা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় চিকিৎসকেরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।পরিবারের সদস্যরাও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। অভিনেতার বোন অন্য শহরে থাকলেও তার বৃদ্ধা মা হাসপাতালে ছেলের পাশে রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে