ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর

২০২৬ জুলাই ০৭ ২০:০২:৩৭
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য থাকা ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ ধাপে ধাপে পূরণে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি বিভিন্ন দপ্তরে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, শূন্য পদগুলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পূরণের লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং নিয়োগের চাহিদাপত্র (রিকুইজিশন) দ্রুত পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদ পূরণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন, জনবল সংকট দূর করা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে