আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে আরও তিন বছর সময় দিয়েছে সরকার। তবে এই সময় বাড়ানোর সঙ্গে বেশ কয়েকটি কঠোর শর্তও আরোপ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) জারি করা এক চিঠিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৩ মে থেকে কার্যকরভাবে আইসিবির ঋণের বিপরীতে সরকারের দেওয়া সার্বভৌম গ্যারান্টির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বর্ধিত সময়ের মধ্যেই ৩ হাজার কোটি টাকার মূল ঋণ পুরোপুরি পরিশোধ করতে হবে। ঋণচুক্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।
জানা গেছে, চলতি বছরের মে মাসে ঋণ পরিশোধের নির্ধারিত সময় শেষ হলেও আইসিবি তা পরিশোধ করতে পারেনি। তীব্র তারল্য সংকটের কারণে প্রতিষ্ঠানটি সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন জানায়।
সরকারকে দেওয়া আবেদনে আইসিবি উল্লেখ করে, এখনই ঋণ পরিশোধ করতে বাধ্য হলে তাদের শেয়ারবাজারে থাকা শেয়ার বিক্রি করতে হবে। এতে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এফআইডির নির্দেশনায় বলা হয়েছে, শেয়ারবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করাই এই গ্যারান্টির মেয়াদ বাড়ানোর মূল উদ্দেশ্য। তাই বর্ধিত সময়জুড়ে আইসিবির শেয়ার কেনাবেচা ও বিনিয়োগ পোর্টফোলিও পুনর্গঠন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
একই সঙ্গে প্রশাসনিক ও পরিচালন ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, ক্রমবর্ধমান সুদের ব্যয় কমানো এবং বিনিয়োগ পোর্টফোলিওতে সৃষ্ট মূলধন ঘাটতি কাটিয়ে উঠতে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক ও বাস্তবায়নযোগ্য একটি ‘বিজনেস রিকভারি প্ল্যান’ প্রণয়ন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দিতে হবে। ওই পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতিও নিয়মিত পর্যালোচনা করা হবে।
এ ছাড়া বর্ধিত সময়ের পুরো মেয়াদে প্রতি তিন মাস অন্তর আইসিবিকে তাদের তারল্য পরিস্থিতি, শেয়ারবাজারে বিনিয়োগ কার্যক্রম এবং ঋণ পরিশোধের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে হালনাগাদ প্রতিবেদন অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে নতুন ঋণ পরিশোধ সূচিও চূড়ান্ত করে সরকারের কাছে উপস্থাপন করতে হবে।
বর্তমানে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি মন্দার কারণে আইসিবি বড় ধরনের মূলধন সংকটে রয়েছে। প্রতিষ্ঠানটির হিসাবে, বাজারে বিনিয়োগ করা প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকার শেয়ারের বর্তমান বাজারমূল্য ২০২৫ সালের ডিসেম্বর শেষে কমে প্রায় ৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এতে আইসিবির তহবিলে প্রায় ৫ হাজার ৫০৬ কোটি টাকার ঘাটতি সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের বিপরীতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার সুদও পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি। একসময় শেয়ারবাজারে বিনিয়োগ করে শত শত কোটি টাকা মুনাফা করা আইসিবি এখন ধারাবাহিক লোকসানের মুখে পড়েছে।
আইসিবির কর্মকর্তারা জানান, আগের বছরগুলোতে অনিয়মের অভিযোগ ওঠার পর বর্তমান পরিচালনা পর্ষদ সরকারি তহবিল ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনেছে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটির ওপর নজরদারি জোরদার করা হয়েছে এবং ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার কেনা বন্ধ করা হয়েছে। এখন প্রতিদিন বিনিয়োগ সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় এবং প্রতি ১৫ দিন পরপর সেই প্রতিবেদন পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হয়। এতে বিনিয়োগ ক্ষতির গতি কিছুটা কমেছে বলে কর্মকর্তারা দাবি করেছেন।
তবে আইসিবির কর্মকর্তাদের মতে, প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে সরকারের কাছ থেকে আরও স্বল্পসুদে অর্থায়ন প্রয়োজন। তাদের ভাষ্য, বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক পরিচালন ব্যয় মাত্র ১০০ থেকে ১২০ কোটি টাকা হলেও শুধু ঋণের সুদ পরিশোধেই বছরে প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত স্বল্পসুদে অর্থায়ন না পেলে প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
আইসিবির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মূলধনী মুনাফা, লভ্যাংশ এবং সহযোগী প্রতিষ্ঠান থেকে অর্জিত আয় ঋণের সুদ ব্যয়ের চেয়েও কম। পাশাপাশি পরিচালন ব্যয় ও বিনিয়োগের বিপরীতে সংরক্ষণ রাখার কারণে লোকসানের পরিমাণ আরও বাড়ছে।
২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১ হাজার ২১৩ কোটি টাকা লোকসানের পর ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসেও আইসিবির লোকসান হয়েছে ৫৮৮ কোটি টাকা। যদিও শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি, তবু পুরো অর্থবছরেও প্রতিষ্ঠানটি লোকসানে থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন।
মামুন/
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ






.jpg&w=50&h=35)



