হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক, সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে তার বাংলাদেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে দণ্ডিত এবং পলাতক আসামি হিসেবে বিবেচিত শেখ হাসিনার দেশে ফিরলে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ হবে—সেই প্রশ্নে ভিন্নমত রয়েছে আইন বিশেষজ্ঞদের মধ্যে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
তার ভাষ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ ও বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে আনার সুযোগ রয়েছে। এছাড়া তিনি স্বেচ্ছায়ও দেশে ফিরতে পারেন।
তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ভিন্ন মত দিয়ে বলেন, শেখ হাসিনার সরকারি (রেড) পাসপোর্ট বাতিল হওয়ায় বর্তমানে তার কাছে বৈধ ভ্রমণ দলিল নাও থাকতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে ফিরতে সরকারের কাছ থেকে ট্রাভেল পাস প্রয়োজন হতে পারে।
আইন বিশেষজ্ঞদের মতে, দেশে ফিরে শেখ হাসিনাকে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে। যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাই আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হতে পারে।এরপর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ চাইতে পারবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। তবে অতীতে নির্ধারিত সময় পার হওয়ার পরও আদালত বিলম্বিত আপিল গ্রহণের নজির রয়েছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কয়েকজনের বিলম্বিত আপিল অতীতে গ্রহণ করেছে আপিল বিভাগ। সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী 'সম্পূর্ণ ন্যায়বিচার' নিশ্চিত করার নীতির ভিত্তিতে আদালত এমন সিদ্ধান্ত নিতে পারে।
একই মত দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক। তার মতে, নির্ধারিত সময় পার হলেও আপিল গ্রহণ করা হবে কি না, সেটি আদালতের বিবেচনার বিষয়।
আইনজীবী মনজিল মোরসেদের মতে, বৈধ পাসপোর্ট না থাকলে শেখ হাসিনাকে ট্রাভেল পাসের জন্য আবেদন করতে হবে। ট্রাভেল পাস দেওয়া বা না দেওয়ার বিষয়টি সরকারের এখতিয়ার।
তিনি আরও বলেন, দেশে ফিরেই আত্মসমর্পণ করলে শেখ হাসিনা বিলম্বিত আপিলের আবেদন করতে পারবেন। আদালত আপিল গ্রহণ করলে মৃত্যুদণ্ডের রায়ের কার্যকারিতা স্থগিত (স্টে) চেয়ে আবেদন করার সুযোগও থাকবে।
এদিকে, চলতি বছরের ১ এপ্রিল যুক্তরাজ্যভিত্তিক একটি আইন প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে একটি চিঠি পাঠানো হয়েছিল বলে জানা যায়। ওই চিঠিতে বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইন ও ন্যায্য বিচারের মানদণ্ডের পরিপন্থী বলে দাবি করা হয়।
তবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেছেন, সংশ্লিষ্ট আইন প্রতিষ্ঠানের অস্তিত্ব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এ কারণে বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দেওয়া হয়নি।
মুসআব/
পাঠকের মতামত:
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













