ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

দুই কোম্পাানির মার্জিন ঋণে নিষেধাজ্ঞা

২০২৬ জুলাই ০৮ ১১:৪১:৩১
দুই কোম্পাানির মার্জিন ঋণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ইনটেক লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার কেনার জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের মার্জিন ঋণ বা ঋণ সুবিধা প্রদান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কোম্পানি দুটিকে বিদ্যমান ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বুধবার (৮ জুলাই, ২০২৬) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী এই নিষেধাজ্ঞা ৮ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে ২০২৪ তারিখের নির্দেশনা (নং: BSEC/CMRRCD/2009-193/77)-এর ধারা ১(ঘ) অনুযায়ী এই ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইনটেক লিমিটেডের ক্ষেত্রে কোম্পানিটির বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বিদ্যমান ‘এ’ ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

উভয় কোম্পানির রাজস্ব সংরক্ষণ সমন্বয়ের পর সঞ্চিত লোকসান বা রিটেইনড আর্নিংসের ঋণাত্মক স্থিতি তাদের পরিশোধিত মূলধনের পরিমাণ অতিক্রম করেছে। এই কারণেই বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানি দুটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত কোম্পানিগুলোর আর্থিক অবস্থা নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত। এই ক্যাটাগরির শেয়ারগুলোর জন্য মার্জিন ঋণ সুবিধা বন্ধ থাকায় এসব শেয়ারের লেনদেনে প্রভাব পড়তে পারে। বিনিয়োগকারীদের উচিত এসব কোম্পানির আর্থিক প্রতিবেদন ভালোভাবে বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে