ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ জুলাই ০১ ১৭:১৩:১৫
ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড ঘোষণা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলোজিস। এজন্য কোম্পানিটি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১২ জুলাই দুপুর আড়াইটায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ অর্থবছরের কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা, আগের বছর একই সময় ইপিএস ছিল ৬ পয়সা।

এছাড়া, প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা, আগের বছর একই সময় ইপিএস ছিল ২৯ পয়সা।

প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, আগের বছর একই সময় ইপিএস ছিল ৫৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমুল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৬৬ পয়সা

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে