ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬

০৭ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ০৭ ১৪:১৪:৩১
০৭ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা বা ৯.৯০ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮৩ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলস্‌ লিমিটেড-এর শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.২১ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এস. কে. ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৮.২২ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ৭.৯৫ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং ৭.৮১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং ৬.৭৯ শতাংশ, সাউথইস্ট ব্যাংক পিএলসি ৬.৭৩ শতাংশ, বিআইএফসি ৬.৩৮ শতাংশ এবং এইচ আর টেক্সটাইল ৬.২৮ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে