ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

গোপন ক্যামেরা গোপন নজরদারি ঠেকাতে কাজে লাগতে পারে এই ৩ অ্যাপ

২০২৬ মে ২৭ ১৬:০৯:০৫
গোপন ক্যামেরা গোপন নজরদারি ঠেকাতে কাজে লাগতে পারে এই ৩ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন হোটেল, ট্রায়াল রুম ও ব্যক্তিগত স্থানে গোপন ক্যামেরা পাওয়ার ঘটনা বাড়তে থাকায় অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এখন সচেতনতা আরও জরুরি হয়ে উঠেছে।

তবে প্রযুক্তির সহায়তায় স্মার্টফোন ব্যবহার করেই সহজে সন্দেহজনক ডিভাইস শনাক্ত করা সম্ভব। এমন কয়েকটি অ্যাপ রয়েছে, যেগুলো লুকানো ক্যামেরা খুঁজে বের করতে সহায়তা করতে পারে।

১. Fing

এই অ্যাপটি একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত অচেনা ডিভাইস শনাক্ত করতে সাহায্য করে।

অ্যাপ চালু করে স্ক্যান করলে নেটওয়ার্কে থাকা সব ডিভাইসের তালিকা দেখা যায়। সেখানে কোনো আইপি ক্যামেরা বা সন্দেহজনক ডিভাইস থাকলে সহজেই শনাক্ত করা সম্ভব।

অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই প্ল্যাটফর্মেই অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যায়।

২. Hidden Camera Detector

ফোনের ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করে আশপাশের ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে পারে এই অ্যাপ।

স্পাই ক্যামেরা বা ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইসের কাছাকাছি গেলে অ্যাপটির মিটার বেড়ে যায় এবং সতর্ক সংকেত দেয়।

বিশেষ করে দেয়াল ঘড়ি, আয়না, টিভির পাশে, ফুলদানি বা স্মোক ডিটেক্টরের মতো স্থানে স্ক্যান করলে ভালো ফল পাওয়া যায়।

৩. Glint Finder

এই অ্যাপটি গোপন ক্যামেরার লেন্সের ক্ষুদ্র প্রতিফলন শনাক্ত করতে সাহায্য করে।

অন্ধকার ঘরে অ্যাপ চালু করলে ফোনের ফ্ল্যাশলাইট বিশেষভাবে জ্বলে ওঠে। চারপাশ ধীরে ধীরে স্ক্যান করলে ক্যামেরার লেন্সে ছোট উজ্জ্বল বিন্দুর মতো প্রতিফলন দেখা যেতে পারে।

প্লে স্টোর ও অ্যাপ স্টোর—উভয় জায়গাতেই অ্যাপটি পাওয়া যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু অ্যাপের ওপর নির্ভর না করে রুমে ঢোকার পর আয়না, টিভি বক্স, চার্জার, স্মোক ডিটেক্টর কিংবা অস্বাভাবিক ছোট ছিদ্র আছে কি না সেটিও খেয়াল করা উচিত। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত হোটেল কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে