ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

“আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার

২০২৬ মে ২৫ ১৯:১৫:১৬
“আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি বাদ পড়ে যাবে—এমনটি তিনি মনে করেন না। তার মতে, “মানুষের স্মৃতিশক্তি দীর্ঘ নয়,” এবং সময়ের সঙ্গে দলটি আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে পারে। এমনকি তার ধারণা, দলটি আগামী নির্বাচনে অংশ নিতেও পারে।

ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির বিষয়ে তিনি বলেন, কোনো উত্তর পাওয়া যাবে—এমন আশা তিনি করেননি।

তিনি আরও জানান, তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে তাকে বলা হয় এতে অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।

সম্প্রতি নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না; বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে পরিচালিত হয়েছে।

‘জুলাই গণঅভ্যুত্থানে ডিপস্টেটের ভূমিকা’ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিশ্বের প্রায় প্রতিটি বড় ঘটনার সঙ্গেই কোনো না কোনোভাবে ‘ডিপস্টেট’ জড়িত থাকে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে