ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ফের দেশে ভূমিকম্প অনুভূত

২০২৬ মে ২৬ ১৫:১৮:৫৮
ফের দেশে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের আগে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৪১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প এবং এতে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই।

তবে রাজধানীর অনেক বাসিন্দাই ভূমিকম্পটি অনুভব করেছেন। রাজধানীর ক্রিসেন্ট রোড এলাকার এক বাসিন্দা জানান, হঠাৎ মাথা ঘোরার মতো অনুভূতি হয় এবং পরে মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কবার্তা পান।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে দেশে মাঝেমধ্যে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তি বাড়ছে বলে তারা উল্লেখ করেছেন।

বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, যা আগে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ছিল, সেখানে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাওয়াকে উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে