গোপন বাঙ্কারে খামেনি! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে একটি গোপন স্থানে অবস্থান করছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত সীমিত বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
রোববার (২৪ মে) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিনি অবস্থান করছেন এবং বিশেষ কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে তার কাছে বার্তা পৌঁছানো হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অনুমতি পাওয়া ইরানি কর্মকর্তারাও যোগাযোগ জটিলতায় পড়ছেন। ফলে সম্ভাব্য চুক্তি ও কূটনৈতিক আলোচনার অগ্রগতি ধীর হয়ে যাচ্ছে।
দুই মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএস জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রস্তাব পাঠানো হলে তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর আসতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। কারণ, তার সঙ্গে সরাসরি যোগাযোগের পথ অত্যন্ত সীমিত ও গোপনীয়।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান আলোচনার মূল কাঠামোর প্রতি মোজতবা খামেনির সম্মতি রয়েছে। একই দিনে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইঙ্গিত দেন, কয়েক দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর কথিত ‘অপারেশন এপিক ফিউরি’-এর পর থেকেই খামেনি নিজের নিরাপত্তা জোরদার করেছেন। সম্ভাব্য হামলার আশঙ্কায় তিনি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন।
সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাও জানেন না তিনি কোথায় অবস্থান করছেন। এমনকি তাদের কাছে সরাসরি যোগাযোগের কোনো উপায়ও নেই। এজন্য বিশেষভাবে গড়ে তোলা কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে বার্তা আদান-প্রদান করা হচ্ছে।
এক মার্কিন কর্মকর্তা বলেন, “তার কাছে পৌঁছানো প্রতিটি তথ্যই অনেক সময় পুরোনো হয়ে যায় এবং প্রতিক্রিয়া আসতেও দীর্ঘ সময় লাগে।”
প্রতিবেদন অনুযায়ী, মোজতবা খামেনি আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছেন। কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে এবং কোন বিষয় আলোচনার বাইরে থাকবে—সে বিষয়ে তিনি আগেই নির্দেশনা দিয়েছেন।
এ কারণে ইরানি কর্মকর্তারা এখন সেই নির্ধারিত সীমার মধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সর্বোচ্চ নেতার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।
ওমর আলী/
পাঠকের মতামত:
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা













