ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

২০২৬ মে ২৬ ১০:১৩:৩৬
পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে গরু বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও আইয়ুব মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা নদীর মাঝখানে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন এলাকায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে ২৮টি গরু ছিল। এর মধ্যে ৫টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২৩টি গরু নদীর তীব্র স্রোতে ভেসে গেছে।

মাওয়া নৌপুলিশের ইনচার্জ মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে ট্রলারটি মাঝনদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর ট্রলারে থাকা যাত্রীরা সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে আইয়ুব মিয়া নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, নদীতে তীব্র স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। আবহাওয়া স্বাভাবিক হলে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালানো হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে