ফ্যামিলি কার্ডের পর আরও যেসব কার্ড আনছে সরকার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ঘোষণা দিয়ে আলোচনায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথম ১০০ দিনের মধ্যেই বিভিন্ন খাতে একাধিক কার্ডভিত্তিক উদ্যোগ চালু বা ঘোষণা করেছে সরকার। সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও ডিজিটাল সেবাকে কেন্দ্র করে নেওয়া এসব উদ্যোগ নিয়ে চলছে আলোচনা।
ফ্যামিলি কার্ড
গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। এটি একটি ডিজিটাল ডেটাবেজভিত্তিক স্মার্ট কার্ড, যার মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সরাসরি নগদ সহায়তা পাচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য প্রান্তিক ও হতদরিদ্র পরিবারের খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারীর ক্ষমতায়নে।
প্রতি পরিবারে সর্বোচ্চ পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং পরিবারের নারীপ্রধান কার্ডধারী হচ্ছেন। কার্ডধারী পরিবার মাসে আড়াই হাজার টাকা সহায়তা পাওয়ার পাশাপাশি কম দামে চাল, ডাল, তেল ও চিনি কিনতে পারছে।
কৃষক কার্ড
কৃষকদের জন্য সরকার পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করেছে। পাঁচটি শ্রেণিতে ভাগ করে দেওয়া এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, বীজ, সেচ সুবিধা ও সহজ শর্তে ঋণসহ বিভিন্ন সুবিধা পাবেন।
পহেলা বৈশাখ উপলক্ষে গত ২১ এপ্রিল প্রাক-পাইলটিং পর্যায়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পিওএস মেশিন ব্যবহার করে কৃষকেরা সরাসরি কৃষি উপকরণ কিনতে পারবেন।
ফ্রিল্যান্সার আইডি কার্ড
ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে তারা ব্যাংকিং সুবিধা, আয়ের স্বীকৃতি ও আনুষ্ঠানিক পরিচয় পাবেন।
ইতোমধ্যে আইসিটি বিভাগ ‘ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার’ চালু করেছে। ভবিষ্যতে এই ডিজিটাল আইডি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্রহণযোগ্য করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
ই-হেলথ কার্ড
সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে এটি চালুর কথা ভাবা হচ্ছে।
এই কার্ডের মাধ্যমে রোগীরা ইলেকট্রনিক পেশেন্ট রেফারেল ও ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় চিকিৎসাসেবা পাবেন।
ফুয়েল পাস
জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মোটরসাইকেলের জন্য কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করা হয়েছে। এর মাধ্যমে জ্বালানি বিতরণ আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করার লক্ষ্য নিয়েছে সরকার।
এলপিজি কার্ড
নারীপ্রধান পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে এলপিজি গ্যাস সুবিধা দিতে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
এই কার্ডের মাধ্যমে নিবন্ধিত পরিবারগুলো বিশেষ ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার গ্যাস পাবে। সরকারের ভাষ্য অনুযায়ী, রান্নার জ্বালানি সংগ্রহে নারীদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ।
প্রবাসী কার্ড
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এটি চালু হতে পারে বলে জানিয়েছে সরকার।
এই কার্ডটি প্রবাসীদের জন্য ডিজিটাল পরিচয়পত্র ও সেবা কার্ড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি ও আর্থিক সুবিধা পাওয়া যাবে।
ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড
দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে ডিজিটাল অটোমেশনের আওতায় আনতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের কথাও জানিয়েছে সরকার।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাষ্য অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে নাগরিক সেবাগুলো একক কার্ড ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ক্যাপ্টেনস কার্ড
সরকারি উদ্যোগ না হলেও সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ক্যাপ্টেনস কার্ড’। জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে এই বিশেষ কার্ড চালু করা হয়েছে।
এই কার্ডধারীরা স্বাস্থ্যবীমা, চিকিৎসাসেবা ও আন্তর্জাতিক ও দেশীয় ম্যাচ উপভোগসহ বিভিন্ন সুবিধা পাবেন।
স্বল্প সময়ের মধ্যেই একাধিক কার্ডভিত্তিক উদ্যোগের মাধ্যমে বিভিন্ন খাতে সেবার নতুন কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে সরকার। এসব উদ্যোগ কতটা কার্যকর হবে, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

