ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

যানজটে আটকে ফেসবুকে বিস্ফোরক পোস্ট এমপির

২০২৬ মে ২৭ ১৫:১৫:১৬
যানজটে আটকে ফেসবুকে বিস্ফোরক পোস্ট এমপির

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তীব্র যানজটে আটকে ক্ষোভ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল।

বুধবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, মঙ্গলবার রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে টাঙ্গাইলে ভয়াবহ যানজটে আটকে পড়েন। বুধবার সকাল ১১টা ২৫ মিনিট পর্যন্তও তিনি টাঙ্গাইল অতিক্রম করতে পারেননি বলে উল্লেখ করেন।

এমপি বুলবুল লেখেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকার ঈদ উপহার সাধারণ মানুষের মাঝে বিতরণ এবং সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত দুই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা ছিল তার।

তিনি জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১ হাজার মানুষের মাঝে এক হাজার টাকা করে সহায়তা বিতরণে উপস্থিত থাকার কথা থাকলেও যানজটের কারণে তা সম্ভব হয়নি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

পোস্টে তিনি আরও লেখেন, “একদিকে ঈদযাত্রায় স্বস্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে বাস্তবে মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। ১২ ঘণ্টা ভ্রমণের পরও আমি শুধু টাঙ্গাইল পর্যন্ত পৌঁছেছি।”

এসময় মহাসড়কে ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি না থাকার অভিযোগও করেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে