ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

দেশে ঈদের চাঁদ প্রথম দেখা গেল যে এলাকায়

২০২৬ মে ১৮ ১৯:৩৫:১৫
দেশে ঈদের চাঁদ প্রথম দেখা গেল যে এলাকায়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। প্রথমবারের মতো চাঁদ দেখা যায় দেশের পর্যটন নগরী কক্সবাজারে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর সংগ্রহের সময় প্রথম নিশ্চিত তথ্য আসে কক্সবাজার থেকে। সেখানে স্থানীয় বাসিন্দা ও প্রশাসন জিলহজ মাসের চাঁদ দেখা নিশ্চিত করেন।

চাঁদ দেখা যাওয়ার পর ইসলামিক ফাউন্ডেশন এবং স্থানীয় চাঁদ দেখা কমিটি বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানায়।

এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

উপকূলীয় এলাকায় মেঘের আড়ালে এক ফালি নতুন চাঁদ দেখা যাওয়ার পর স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে