ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

জুলাই সনদ ও হুমকির অভিযোগ তুলে যা বললেন ওসমান হাদির বোন

২০২৬ মে ১৭ ১৬:২১:২৪
জুলাই সনদ ও হুমকির অভিযোগ তুলে যা বললেন ওসমান হাদির বোন

নিজস্ব প্রতিবেদক: শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি অভিযোগ করেছেন, বর্তমান সরকার শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া দেশের জন্য হতাশাজনক।

রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে বরিশাল নগরীর সদর রোডের টাউন হলের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন, সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ‘বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে মাসুমা হাদি বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হলে দেশের ন্যায়বিচার ও গণআকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হবে। তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন ইস্যু সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে জনগণ বিচার আদায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

মাসুমা হাদি আরও বলেন, ওসমান হাদি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নয়, তিনি দেশের মানুষের প্রতীক হয়ে উঠেছেন।এ সময় নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, কর্মসূচিতে অংশ না নিতে তাকে হুমকি দেওয়া হয়েছে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে