বছর ধরে চলে গণধ/র্ষণ ও ব্ল্যাকমেইল, বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজস্থানে দুই মাসের মধ্যে দুই বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বছরের পর বছর ধরে গণধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হওয়ার পর প্রথমে বড় বোন আত্মহত্যা করেন। এর প্রায় দুই মাস পর, একাধিকবার পুলিশের কাছে ন্যায়বিচার পেতে ব্যর্থ হয়ে তার ছোট বোনও আত্মহত্যা করেছেন।
যোধপুরের গ্রামাঞ্চলে দুই বোনের এই আত্মহত্যার ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে, বলা হচ্ছে, পুলিশের গাফিলতি এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য তারা আত্মহত্যা করেছেন।
এদিকে, নিহতদের বাবা পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একটি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।
প্রথম আত্মহত্যার ঘটনা ঘটে মার্চ মাসে। ১১ এপ্রিল দায়ের করা এক পুলিশি অভিযোগে তার বোন জানিয়েছেন, স্থানীয় ই-মিত্র সার্ভিস সেন্টারের অপারেটর মহিপাল গোপনে তার অশ্লীল ভিডিও রেকর্ড করে বড় বোনকে ফাঁদে ফেলেছিল।
তিনি তার অভিযোগে শিবরাজ, গোপাল, বিজারাম, দীনেশ, মনোজ এবং পুখরাজসহ মোট আটজনের নাম উল্লেখ করেছেন এবং তাদের বিরুদ্ধে তার বোনকে গণধর্ষণ ও হুমকি দেয়ার অভিযোগ এনেছেন।
ছোট বোন তার অভিযোগে বলেছেন, মহিপাল ও তার সহযোগীরা প্রায় চার বছর ধরে তার বোনকে নির্যাতন করেছে এবং ব্ল্যাকমেল করে ক্রমাগত অর্থ আদায় করেছে। তিনি আরও জানান, আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি ২০ মার্চ আত্মহত্যা করেন।ছোট বোন পুলিশকে এও সতর্ক করেছিল যে, ন্যায়বিচার না পেলে সেও আত্মহত্যা করবে। তার অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু পরবর্তী এক মাসেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
নির্যাতন তখনও শেষ হয়নি। বোনের আত্মহত্যার পর, নারীটি অভিযোগ করেন যে অভিযুক্তরা তার দিকেও হাত বাড়ায়। তিনি বলেন, তারা তার বড় বোনের ভিডিও জনসমক্ষে প্রকাশ করে দেয়ার হুমকি দিয়ে তাকে যৌন নির্যাতন করে।তার অভিযোগ, এফআইআর দায়ের হওয়ার পরেও অভিযুক্তরা তাকে প্রকাশ্যে হুমকি দিতে থাকে এবং দম্ভভরে বলে যে পুলিশ তাদের কোনো ক্ষতি করবে না।শুক্রবার, নিজের কথা শোনানোর জন্য ছোট বোন একটি জলের ট্যাংকের উপরে উঠে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়। এরপর সে বিষ পান করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় ছোট বোন।
এই ঘটনায় রাজপুত সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমডিএম হাসপাতালের বাইরে, যেখানে তার মরদেহ মর্গে রাখা হয়েছিল, সেখানে প্রতিবাদ জানান স্থানীয়রা।এদিকে, মারওয়ার রাজপুত সোসাইটির সভাপতি হনুমান সিং খাংটা অভিযোগ করেছেন যে, পুলিশ পুরো তদন্ত জুড়ে অভিযুক্তদের আড়াল করার জন্য সক্রিয়ভাবে কাজ করেছে। তিনি বলেন, তাদের ব্যর্থতার কারণেই শেষ পর্যন্ত দুই বোনের জীবনহানি ঘটেছে।
সম্প্রদায়টি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং দায়িত্বে অবহেলাকারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।যোধপুরের পুলিশ সুপার পিডি নিত্যা জানিয়েছেন যে, মহিপাল ও অপর এক অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।সূত্র: এনডিটিভি
ওমর আলী/
পাঠকের মতামত:
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা













