ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করলো বাংলাদেশ ব্যাংক

২০২৬ মে ১৮ ১২:০৬:২৮
আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ১৩ মে তারিখের এক চিঠির মাধ্যমে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। এর অংশ হিসেবে তিনজনকে ব্যাংকটির পর্ষদে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ. কে. এম. এহসান, কে. এম. হাসান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার মো. হাফিজুর রহমান এবং অগ্রণী ব্যাংক পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আমিন মাসুদ।

নতুন এই পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে