ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

২০২৬ মে ১৮ ১১:৩২:০৭
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৮ মে) থেকে সারাদেশে সংশোধিত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া—

২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায়

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা

এর আগে গত ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। নতুন সিদ্ধান্তে এবার আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে।

একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে—

২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়

২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা

১৮ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়

সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা

বাজুসের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে