ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে বড় প্রশ্ন তুলল আদালত

২০২৬ মে ১৮ ১৬:০৬:৪৭
গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে বড় প্রশ্ন তুলল আদালত

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কেন হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক এবং ড. মুহাম্মদ ইউনূসকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কত এবং তা কীভাবে নির্ধারণ করা হয়, সে বিষয়ে জানতে চেয়ে রিট দায়ের করেন আইনজীবী মাসুদ আর সোবহান।

রিটকারী আদালতে বলেন, গ্রামীণ ব্যাংক প্রায় ২০ শতাংশ পর্যন্ত সুদ নিয়ে থাকে। প্রকৃতপক্ষে ঋণগ্রহীতারা কত শতাংশ সুদ দিচ্ছেন, তা জানার অধিকার তাদের রয়েছে।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে, গ্রামীণ বাংলাদেশের ভূমিহীন ঋণগ্রহীতাদের জন্য পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচিতে আরোপিত সুদের হার কেন কমানো হবে না এবং কেন তা বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না।

এছাড়া ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে কেন বলা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে