ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

কারিনার জানাজায় ক্ষোভ ঝাড়লেন নাহিদ

২০২৬ মে ১৮ ১০:২৫:৫২
কারিনার জানাজায় ক্ষোভ ঝাড়লেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক: কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

রোববার (১৭ মে) রাত ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত জানাজায় অংশ নেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা সবাই শোকাহত। অল্প বয়সে অসুস্থ হয়ে কারিনা কায়সারের মৃত্যু হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিভিন্ন দল ও মতের মানুষ আজ এখানে একত্রিত হয়েছি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে।”

তিনি আরও বলেন, “কারিনা কায়সার গণহত্যা ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে যারা উল্লাস করছে, তাদের জন্য আমাদের বার্তা—আমরা ঐক্যবদ্ধ। আর যারা উল্লাস করছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।”

জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন সিএফ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

জানাজায় কারিনা কায়সারের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শহীদ মিনার এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে