ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

আদালতের ‘নো অর্ডার’, কারামুক্তির পথে আইভী

২০২৬ মে ১৮ ১০:২১:৫৪
আদালতের ‘নো অর্ডার’, কারামুক্তির পথে আইভী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া সর্বশেষ দুটি হত্যা মামলায় হাইকোর্ট যে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন, তা স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। তবে গতকাল রবিবার আবেদন দুটিতে কোনো আদেশ দেননি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত।

ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে এবং আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। অন্যদিকে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন সাজু। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে