ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

আদালতে গেলেন না আমির হামজা, নতুন নির্দেশ জারি

২০২৬ মে ১৭ ১৫:৪৬:৫৪
আদালতে গেলেন না আমির হামজা, নতুন নির্দেশ জারি

নিজস্ব প্রতিবেদক: মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য মুফতি আমির হামজা নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) সকালে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এ নির্দেশ দেন।

মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল জানান, এর আগে আদালত আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। রোববার তার হাজিরার দিন নির্ধারিত থাকলেও তিনি আদালতে উপস্থিত হননি। এ কারণে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।

সেদিন আদালত সমন জারি করে তাকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে একই অভিযোগে ৩০ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা দায়ের করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে