×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির

২০২৬ নভেম্বর ২৫ ১০:১৯:৫৪
৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ২৪ নভেম্বর, ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে বিএসইসি এই সম্মতি দিয়েছে। প্রতিটি ১০ টাকা মূল্যের এসব শেয়ার ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে বরাদ্দ করা হবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মধ্যে একীভূতকরণ (মার্জার) পরিকল্পনা অনুযায়ী এই শেয়ার ইস্যু করা হচ্ছে। হাইকোর্ট বিভাগের কোম্পানি ম্যাটার নং ৩১৮/২০২৬ এ দেওয়া আদালতের আদেশের ভিত্তিতে এই পরিকল্পনা হয়েছে।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে