×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা

২০২৬ নভেম্বর ২৪ ২০:২০:১৮
ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চার শব্দের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘Dhaka North is ready’ (ঢাকা উত্তর প্রস্তুত)। সংক্ষিপ্ত এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি কী বার্তা দিতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট করেননি।

স্ট্যাটাসটি প্রকাশের এক ঘণ্টার মধ্যে এতে প্রায় ১৮ হাজার লাইক পড়ে। মন্তব্যের ঘরে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এটিকে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন কিংবা এনসিপির নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এনসিপি। রাজধানীর দলীয় কার্যালয়ে দুই মহানগরের সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সভায় এনসিপির ঢাকা উত্তরের আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ওই সভায় নাহিদ ইসলাম বলেছিলেন, ওয়ার্ড পর্যায়ের নাগরিক সংকট নিরসন এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সমুন্নত রেখে এনসিপি ঐক্যবদ্ধভাবে আগামী স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এদিকে আসিফ মাহমুদের সাম্প্রতিক স্ট্যাটাসটি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বা দলটির কোনো বিশেষ প্রস্তুতির ইঙ্গিত কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রস্তুতি তো দেখছি বেশ জমজমাট!’ তবে এ বিষয়ে আসিফ মাহমুদ বা এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে