কারাগারে যে খাবার খেলেন শহীদুল, আইভি ও মমতাজ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারগুলোতে বন্দিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। নতুন পোশাক, উন্নত খাবার এবং পৃথক ঈদ জামাতের ব্যবস্থা করে উৎসবের আমেজ তৈরি করেছে কারা কর্তৃপক্ষ।
ঈদের দিন বন্দিদের আনন্দ বাড়াতে ডে-কেয়ার সেন্টারে থাকা শিশুদের মধ্যেও বিতরণ করা হয়েছে নতুন জামা, কেক, চকলেট ও চিপসসহ নানা খাবার। ছোটদের জন্য এই আয়োজন কারাগারের পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে।
এই কারাগারগুলোতে অবস্থান করছেন দেশের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগম, সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল হক বাবু। তারা সাধারণ বন্দিদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এখানে মোট ২ হাজার ৬০০ বন্দি রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪২৬ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং ৪০৮ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ঈদের আগে অসচ্ছল বন্দিদের মধ্যে ৪০টি লুঙ্গি-গামছা, ৫০টি পাঞ্জাবি ও ৫০টি গেঞ্জি বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদের নামাজের জন্য ১৭টি জামাতের আয়োজন করা হয়।
খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি, দুপুরে মাংস, পোলাও, সালাদ, কোমল পানীয়, পান-সুপারি ও মিষ্টি। রাতে পরিবেশন করা হয়েছে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম। পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই কারাগারে আরও যেসব বন্দি রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক এমপি কবিরুল হক মুক্তি, সাবেক আইজিপি মো. শহিদুল হক, সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু এবং শাকিল আহমেদ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র সুপার নজরুল ইসলাম জানান, এখানে ১ হাজার ২০৪ বন্দি রয়েছেন, যাদের মধ্যে শতাধিক ফাঁসির ও অর্ধশতাধিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। এ কারাগারে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। খাবারের তালিকাও প্রায় একই ছিল। ঈদের আগে ৬০টি লুঙ্গি ও ২৫টি পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, কাশিমপুর কারাগার পার্ট-২-এর সুপার মো. আল মামুন জানান, এখানে ৩ হাজার ৮০০-এর বেশি বন্দি রয়েছেন। তাদের মধ্যে শতাধিক ফাঁসি ও শতাধিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে। ঈদের সাতটি জামাত অনুষ্ঠিত হয়েছে। অসচ্ছল বন্দিদের মধ্যে ২০০টি শার্ট, ২০০টি পাঞ্জাবি এবং ১০০টি লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এই কারাগারে থাকা উল্লেখযোগ্য বন্দিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং মো. মতিউর রহমান।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার জানান, এখানে ৬৪৪ বন্দি রয়েছেন। তাদের সঙ্গে ডে-কেয়ারে রয়েছে ৩৩ শিশু। ফাঁসির ৩৬ জন ও যাবজ্জীবনের ৬৬ জন বন্দি আছেন। নারী বন্দিদের জন্য লিপস্টিক, নেইল পলিশ, টিপ ও মেহেদি দেওয়া হয়েছে। এছাড়া ২১ অসচ্ছল বন্দিকে থ্রি-পিস ও শাড়ি দেওয়া হয়েছে।
শিশুদের জন্য কেক, মিষ্টি, চিপস, চকলেট ও নতুন পোশাক দেওয়া হয়েছে। ঈদের খাবারের তালিকায় সকালে পায়েস ও মুড়ি, দুপুরে মাংস, পোলাও, কোমল পানীয়, সালাদ, পান-সুপারি ও মিষ্টি এবং রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ পরিবেশন করা হয়েছে। বন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদেরও রজনীগন্ধা স্টিক, জুস ও চকলেট দেওয়া হয়েছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- ৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাংলাদেশের ঋণমান নিয়ে বড় সুখবর দিল মুডি’স
- ২০২৭ সালের ঈদ ও রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- দেশে ফিরতে মরিয়া হাসিনা, দিল্লিতে ডাকলেন জরুরি বৈঠক
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা













