৪৭ বছর পর পাইওনিয়ার ব্যাংকের জমি বুঝে পেলেন ১১ ক্রেতা
নিজস্ব প্রতিবেদক: অবলুপ্তির প্রায় ৭৭ বছর পরও সম্পদ নিষ্পত্তির প্রক্রিয়া চলমান থাকা পাইওনিয়ার ব্যাংকের জমির একটি অংশ বুঝে পেয়েছেন ১১ ক্রেতা। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খেওড়া মৌজায় অবস্থিত ২৬৮ শতাংশ জমির দলিল ক্রেতাদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে মালিকানা নিয়ে মামলা থাকায় বাকি ১০৫ শতাংশ জমি এখনো হস্তান্তর করা সম্ভব হয়নি।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্রেতাদের কাছে জমির দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর-১ ড. মো. হাবিবুর রহমান এবং ডেপুটি গভর্নর-২ ড. মো. কবির আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খেওড়া মৌজায় অবস্থিত পাইওনিয়ার ব্যাংকের জমিগুলো গত ৩১ জানুয়ারি উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতারা জমিগুলো কেনেন। সুপ্রিম কোর্টের নিয়োগ করা একজন যুগ্ম জেলা ও দায়রা জজ নিলাম কার্যক্রম পরিচালনা করেন।
তবে নিলামের পর কয়েকজন ব্যক্তি বিক্রি হওয়া জমির ১০৫ শতাংশের মালিকানা দাবি করে মামলা করেন। ফলে ওই অংশের জমির দলিল হস্তান্তর প্রক্রিয়া আটকে যায়।
অন্যদিকে, বাকি ২৬৮ শতাংশ জমি ক্রেতাদের নামে নিবন্ধনের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ ব্যাংক। গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট ওই জমি নিবন্ধনের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১১ ক্রেতার কাছে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্টের আদেশে ১৭টি অবলুপ্ত ব্যাংকের অবসায়ক বা লিকুইডেটর হিসেবে কেন্দ্রীয় ব্যাংককে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ৪ আগস্ট আদালতের নির্দেশে এসব ব্যাংকের জমি বিক্রি, তহবিল ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অবসায়ককে।
সেই দায়িত্বের অংশ হিসেবেই অবলুপ্ত পাইওনিয়ার ব্যাংকের জমিগুলো নিলামে বিক্রি করা হয়। তবে জমির মালিকানা নিয়ে মামলা চলমান থাকায় ১০৫ শতাংশ জমি এখনো ক্রেতাদের কাছে হস্তান্তর করা যায়নি।
পাইওনিয়ার ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ ভারত আমলে। কুমিল্লায় প্রধান কার্যালয় নিয়ে প্রতিষ্ঠিত ব্যাংকটির ১৯৪৬ সালে ৩১টি শাখা ছিল। পরে ব্যাংকটির প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর করা হয়।
কলকাতা হাইকোর্টের আদেশে ১৯৪৯ সালের জুলাই মাসে ব্যাংকটির অবসায়ন প্রক্রিয়া শুরু হয়। এরপর ব্যাংকটির পাওনা আদায় ও সম্পদ নিষ্পত্তির কার্যক্রম চলতে থাকে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্যাংকটির কিছু সম্পদ নিষ্পত্তির প্রক্রিয়া এখনো শেষ হয়নি। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২৬৮ শতাংশ জমি ১১ ক্রেতার কাছে হস্তান্তরের মধ্য দিয়ে সেই দীর্ঘ প্রক্রিয়ায় আরেকটি ধাপ সম্পন্ন হলো। তবে বাকি ১০৫ শতাংশ জমির নিষ্পত্তি নির্ভর করছে চলমান মামলার ফলাফলের ওপর।
জাহিদ/
পাঠকের মতামত:
- দেশে ফেরার তারিখ ঘোষণার আগে নতুন পদক্ষেপ শেখ হাসিনার
- কানাডা যাওয়ার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একদিনেই বন্ধ ৪০ পোশাক কারখানা
- হাসিনাকে ফেরাতে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ আ.লীগ
- অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
- এক দিন ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশ, সুযোগ থাকছে যাদের
- আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- আইটিসির প্রথম প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসসির ডিভিডেন্ড ঘোষণা
- পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ
- যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
- রাশেদের অভিযোগের জবাবে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- ট্রাস্ট ইসলামী লাইফের আর্থিক অবস্থায় অবনতি, নয় মাসে ঘাটতি ৩০ লাখ টাকা
- “ইসলামের জন্য আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলাম”
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- দেশে ফেরা নিয়ে অনড় শেখ হাসিনা, যা বলছে সরকার
- বিএফআইইউতে বড় রদবদল
- আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ
- ১০ বিষয়ে ফেল, তবু ফলাফলে জিপিএ-৫!
- সাক্ষীর চেয়ার ঘোরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা, পরে যা ঘটল
- উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা
- ৮ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন
- হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে
- মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল
- তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি
- ন্যাশনাল টিউবসের কোম্পানি সচিব পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা পদ্মা অয়েলের
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ













