কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন চার গুণ বাড়ানোর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসায়িক কার্যক্রম ও ভবিষ্যৎ মূলধনি প্রয়োজন বিবেচনায় কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব করেছে পরিচালনা পর্ষদ। বর্তমানে কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। এই মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে। প্রস্তাবিত ২০০ কোটি টাকার অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ২০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে।
অর্থাৎ প্রস্তাবটি অনুমোদিত হলে কোম্পানিটির অনুমোদিত মূলধন বর্তমানের তুলনায় চার গুণ হবে। একই সঙ্গে অনুমোদিত সাধারণ শেয়ারের সংখ্যা ৫ কোটি থেকে বেড়ে ২০ কোটিতে উন্নীত হবে।
অনুমোদিত মূলধন বৃদ্ধির এই প্রস্তাব বাস্তবায়নের জন্য কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের প্রস্তাবও করা হয়েছে।
তবে অনুমোদিত মূলধন বৃদ্ধি এবং সংঘস্মারক ও সংঘবিধি সংশোধনের বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের ওপর নির্ভরশীল। এ লক্ষ্যে কোম্পানির দ্বিতীয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) প্রস্তাবগুলো উত্থাপন করা হবে।
এদেকে, কোম্পানিটির পরিচালনা পর্ষ দ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩২ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ এবং ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস বা স্টক ডিভিডেন্ড রয়েছে। একই সঙ্গে কোম্পানিটি অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত ২০ শতাংশ ক্যাশ ডিভেডেন্ডের পাশাপাশি ১২ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ২ টাকা ক্যাশ ডিভিডেন্ড পাবেন। পাশাপাশি প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ১২ দশমিক ৫০টি নতুন শেয়ার পাওয়ার অধিকার সৃষ্টি হবে। তবে স্টক ডিভিডেন্ড বিতরণ প্রযোজ্য নিয়ন্ত্রক অনুমোদন ও অন্যান্য শর্ত পূরণের ওপর নির্ভরশীল।
এদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোহিনূর কেমিক্যালসের শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরে, অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে পুনর্নির্ধারিত হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১৫ টাকা ৫০ পয়সা।
সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ টাকা ১৮ পয়সা, যা প্রায় ১৪ দশমিক ০৬ শতাংশ। অর্থাৎ আগের বছরের তুলনায় সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে।
শেয়ারপ্রতি আয়ের পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও (এনএভি) বেড়েছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭১ টাকা ০১ পয়সা। বিপরীতে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে পুনর্নির্ধারিত হিসাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৫৯ টাকা ২৪ পয়সা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ১১ টাকা ৭৭ পয়সা, যা প্রায় ১৯ দশমিক ৮৭ শতাংশ।
তবে শেয়ারপ্রতি আয় ও সম্পদমূল্য বাড়লেও কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহে (এনওসিএফপিএস) উল্লেখযোগ্য অবনতি হয়েছে।
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। অথচ আগের অর্থবছরে পুনর্নির্ধারিত হিসাবে এই সূচক ছিল ১৫ টাকা ৮৮ পয়সা।
সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কমেছে ৭ টাকা ১১ পয়সা, যা প্রায় ৪৪ দশমিক ৭৭ শতাংশ। ফলে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির মুনাফা ও নিট সম্পদমূল্য বাড়লেও পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থের প্রবাহ আগের বছরের তুলনায় কমেছে।
স্টক ডিভিডেন্ডের অর্থ ব্যবহার করা হবে যেসব খাতে
কোম্পানিটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রস্তাবিত ১২ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড কোম্পানির সংরক্ষিত মুনাফা থেকে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে কোম্পানির নিজস্ব মূলধনভিত্তি শক্তিশালী করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ ধরে রাখার পরিকল্পনা রয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, স্টক ডিভিডেন্ডের মাধ্যমে সংরক্ষিত অর্থ মূলধনি যন্ত্রপাতি ক্রয়, নির্মাণকাজ এবং বড় ধরনের সংস্কার ও যন্ত্রপাতির পুনঃসংস্কার কার্যক্রমে ব্যবহার করা হবে।
পরিচালনা পর্ষদ আরও জানিয়েছে, প্রস্তাবিত স্টক ডিভিডেন্ড সম্পূর্ণভাবে কোম্পানির পুঞ্জীভূত মুনাফা থেকে ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটি স্পষ্ট করেছে, স্টক ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে মূলধনি সংরক্ষিত তহবিল, পুনর্মূল্যায়ন সংরক্ষিত তহবিল কিংবা কোনো অবাস্তবায়িত মুনাফা ব্যবহার করা হচ্ছে না।
একই সঙ্গে কোম্পানি প্রতিষ্ঠার আগের কোনো মুনাফা থেকে স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি। পরিশোধিত মূলধন কমিয়ে কিংবা এমন কোনো পদ্ধতি অবলম্বন করে স্টক ডিভিডেন্ড দেওয়া হচ্ছে না, যার ফলে ডিভিডেন্ড বিতরণের পর কোম্পানির সংরক্ষিত মুনাফা ঋণাত্মক বা ডেবিট স্থিতিতে পরিণত হয়।
এজিএম ও ইজিএমের সময়সূচি
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ৩টা ১৫ মিনিটে সভা শুরু হবে। একই দিনে বিকেল ৩টা ৪৫ মিনিটে কোম্পানিটির দ্বিতীয় বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৯তম বার্ষিক সাধারণ সভা এবং দ্বিতীয় বিশেষ সাধারণ সভা উভয়ই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করা হবে।
এ ছাড়া এজিএম ও ইজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের সুপারিশ করা ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অন্যদিকে বিশেষ সাধারণ সভায় অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করা এবং এ-সংক্রান্ত সংঘস্মারক ও সংঘবিধির সংশোধনী প্রস্তাবের বিষয়ে শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন চার গুণ বাড়ানোর উদ্যোগ
- শেয়ারবাজারের ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ডে ‘লাল বাতি’
- বিনিয়োগ ও কমিশন আয় কমায় বিপর্যস্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফা
- বিনিয়োগ আয় কমে ইসলামী ব্যাংকের বড় লোকসান, ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ
- রিকশাচালকদের জন্য বড় খবর, নিবন্ধন ছাড়া চলবে না গাড়ি!
- শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় পুঁজির বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান
- গোপালগঞ্জে জামায়াতের লংমার্চে হঠাৎ 'ফাইটার গ্রুপ'
- তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার দিশা
- আট বছরের সংসার, হঠাৎ নিখোঁজ স্ত্রী; খোঁজ দিতে পুরস্কার ঘোষণা
- গ্রেড ও ভাতায় অসংগতি, বিপাকে সরকারি কর্মচারীরা
- ১ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী আঁশের ডিভিডেন্ড ঘোষণা
- ডিসেম্বরে হাসিনা আসার খবরে যা বললেন সারজিস
- সীমান্তে নতুন সমীকরণ; বদলে যাচ্ছে নিয়ন্ত্রণ!
- জার্মানিতে জেন-জি আন্দোলন তীব্র, দোকানপাটে ভাঙচুর-লুটপাট
- সোনা ও রুপার দাম কমাল বাজুস, নতুন দর জেনে নিন
- রাজস্থানের ইউটিউবারকে কেন্দ্র করে ট্রোলের মুখে পিনাকী
- ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি ফাইন্যান্স
- কনফিডেন্স ব্যাটারিজের সব শেয়ার বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট
- পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নতুন পদক্ষেপ, গ্রেপ্তার সাবেক মেজর
- রেকিট বেনকিজারের তিন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি
- ফেসবুক লাইভে পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিতর্ক
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাক্কানি পাল্পের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসি চেয়ারম্যানের আশ্বাসে মিউচুয়াল ফান্ড খাতে স্বস্তি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- এইচএসসিতে অকৃতকার্যদের নতুন পরীক্ষা, ফরম পূরণ নিয়ে যা জানা গেল
- শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- উত্তাল আশুলিয়া, ২০ পোশাক কারখানায় ছুটি
- বাড়তি টাকা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা !
- চাকরি হারালেন আলোচিত ডিবি হারুন
- বিশাল লোকসানে ধুঁকছে শেয়ারবাজারের বড় দুই ব্যাংক
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২০ কোটি টাকার এফডিআর নিয়ে শঙ্কা!
- চলতি সপ্তাহে আসছে ১২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পতনের বাজারেও জেড ক্যাটাগরির দাপট, দরবৃদ্ধির শীর্ষ ১০-এ ৮ কোম্পানি
- শেয়ারবাজারে খাতভিত্তিক পালাবদল, বিনিয়োগকারীদের আগ্রহের ভরসা কোথায়?
- লেনদেনের সিকিভাগই ব্যাংকখাতের: শেয়ারবাজারে কী পালাবদলের বার্তা?
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- গত বছর ছিল ২০২, এবার ২৯৩! এইচএসসির ফলাফলে নতুন উদ্বেগ
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- এইচএসসিতে ফেল করাদের জন্য বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- নিজের চাচা শ্বশুরকে যা বললেন ফাহাম আব্দুস সালাম
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কোহিনূর কেমিক্যালসের অনুমোদিত মূলধন চার গুণ বাড়ানোর উদ্যোগ
- শেয়ারবাজারের ২৩ প্রতিষ্ঠানের ডিভিডেন্ডে ‘লাল বাতি’
- বিনিয়োগ ও কমিশন আয় কমায় বিপর্যস্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফা
- বিনিয়োগ আয় কমে ইসলামী ব্যাংকের বড় লোকসান, ঘুরে দাঁড়াতে নানা উদ্যোগ
- শীর্ষ ২০ খেলাপির পেটে শেয়ারবাজারের ব্যাংকের ১০ হাজার কোটি টাকা





.jpg&w=50&h=35)




