ভোট চুরির অভিযোগে মোদিকে রাহুলের কড়া হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, ভারতের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেবে না বিরোধীদের জোট ইন্ডিয়া। ভোট চুরি করে কেউ পালিয়ে যেতে পারবেন না বলেও মোদিকে সতর্ক করেন তিনি।
রোববার (০১ অক্টোবর) রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত এ সমাবেশে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি হাজার হাজার মানুষ অংশ নেন। জনসভার শুরুতেই রাহুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানো এবং দেশকে সঠিক পথে ফিরিয়ে আনাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বক্তব্যের জবাব দিতে গিয়ে রাহুল বলেন, নরেন্দ্র মোদিকে কোথাও যেতে দেওয়া হবে না—এমন কথা বলা হচ্ছে। তবে বাস্তবে ভোট চুরির অভিযোগে জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে। জ্ঞানেশ কুমারের পর মোদি ও অমিত শাহের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তাঁর ভাষায়, ‘আপনি কোথাও পালাতে পারবেন না।’
জনসভায় রাহুলের অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর ভারতের ভোটার তালিকা থেকে ১৩ কোটি ৫০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, দেশটির মোট ভোটারের প্রতি সাতজনে একজনের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, যা মোট ভোটারের প্রায় ১৫ শতাংশ। অথচ ওই নির্বাচনে এনডিএ জোট ও বিরোধীদের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৩ শতাংশ। এ পরিসংখ্যান তুলে ধরে তিনি নির্বাচনপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনাটিকে অবৈধ নির্বাচন বলে আখ্যা দেন।
ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়াকে সাধারণ কোনো অপরাধ হিসেবে দেখতে নারাজ রাহুল। তিনি বলেন, এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করে তাঁর দাবি, কমিশনারের সহযোগিতা ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।
এ সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও তোলেন রাহুল। তাঁর অভিযোগ, দেশের সম্পদ ও সুযোগ-সুবিধা আম্বানি-আদানির মতো হাতেগোনা কয়েকজন ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে কৃষকদের ঋণ মওকুফ না করে তাঁদের কারাগারে পাঠানো হলেও বড় শিল্পপতিদের শত শত কোটি টাকার ঋণ মাফ করা হচ্ছে।
রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ কিংবা জ্ঞানেশ কুমারের প্রতি তাঁর ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। বিজেপি ও আরএসএসের সাধারণ কর্মীদের প্রতিও তাঁর ক্ষোভ নেই। তবে এসব রাজনৈতিক সংগঠন দেশে যে বিদ্বেষের রাজনীতি ছড়িয়েছে, তা ভারতের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি। রাহুলের ভাষায়, জনগণের অধিকারই তাঁর কাছে প্রকৃত ধর্ম। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
মিরাজ/
পাঠকের মতামত:
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ করবেন কিভাবে জেনে নিন
- সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মমতাজের পুরুষ ভার্সন ও ‘আওয়ামীপনা’ নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
- গোপনে দেশে এসে যেভাবে লন্ডনে ফিরে যান অভিনেতা
- সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু
- গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য
- খুলনা পাওয়ার কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
- জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠনের ওপর ভারতের কঠোর পদক্ষেপ
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী
- আরও সস্তা হলো সোনা, ২২ ক্যারেটের নতুন দাম
- দলিল আছে, খতিয়ানও আছে—তবু কি জমির মালিক আপনি?
- ক্ষুব্ধ রাশেদ খাঁন, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী













