×
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ওইমেক্স ইলেকট্রোডের  ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ নভেম্বর ০৩ ১০:১৬:৪১
ওইমেক্স ইলেকট্রোডের  ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালক ও উদ্যোক্তা ছাড়া সাধারণ শেয়ারহোল্ডাররা এ ডিভিডেন্ড পাবেন। ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর, ২০২৬ সকাল ১১টায় গুলশান-১ এর গুলশান অ্যাভিনিউয়ের গুলশান শুটিং ক্লাবের (দ্বিতীয় তলা) অনুষ্ঠিত হবে। ঠিকানা: ঢাকা-১২১২। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ২৯ নভেম্বর, ২০২৬।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা, যা আগের অর্থবছরে ছিল ০.০৩ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩.৬৫ টাকা, আগের বছর ছিল ৩.২৭ টাকা। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ১০.১৩ টাকা, যা আগের বছর ছিল ঋণাত্মক ৪৩.৪৪ টাকা।

কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, পরিচালন আয় বৃদ্ধি এবং কাঁচামালের খরচ কমায় মুনাফা বেড়েছে, ফলে ইপিএস উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে সরবরাহকারীদের কম অর্থ পরিশোধ, মজুত বৃদ্ধি এবং বছরজুড়ে গ্রাহকদের কাছ থেকে দ্রুত অর্থ আদায়ের কারণে এনওসিএফপিএস-এর ঘাটতি কমেছে।

এদিকে কর্পোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ (৩ নভেম্বর, ২০২৬) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট থাকবে না।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে