×
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ নভেম্বর ০৩ ১০:২৪:২৯
মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২১ টাকা করে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে। ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জানুয়ারি, ২০২৭ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ২৫ নভেম্বর, ২০২৬।

আলোচ্য অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩.৩২ টাকা, যা আগের অর্থ বছরে ছিল ৬১.৩৯ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২১.৮৩ টাকা, আগের বছর ছিল ২৭৮.৫১ টাকা। শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৬৪.০৪ টাকা, আগের বছর ছিল ১০৯.৪৭ টাকা।

এদিকে কর্পোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ (৩ নভেম্বর, ২০২৬) কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিট থাকবে না।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে