×
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৬ নভেম্বর ০৩ ০৯:৫৪:৪৯
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: ইউনিট দর ও লেনদেন অস্বাভাবিক বাড়ার বিষয়ে ডিএসইর চাহিদা করা ব্যাখ্যার জবাব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর, ২০২৬ তারিখের ডিএসইর চিঠির জবাবে ফান্ডটির অ্যাসেট ম্যানেজার জানিয়েছে, সাম্প্রতিক অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন বাড়ার পেছনে ফান্ডের কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট দর সর্বনিম্ন ১৫ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ৪২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গতকাল দিন শেষে এর ইউনিট দর ছিল ৪০ টাকা ৩০ পয়সা। আজ সকাল ১০টা ১৪ মিনিট পর্যন্ত ৪০ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছিল। এ সময় ২১৭টি লেনদেনে ২ লাখ ২৯ হাজার ২১৩টি ইউনিট হাতবদল হয়েছে, যার মূল্য ৯২ লাখ ২০ হাজার টাকা। ফান্ডটির প্রতি ইউনিটের নিট সম্পদমূল্য (এনএভি) ৮ টাকা ৫৯ পয়সা এবং বাজার মূলধন ৮০ কোটি ৬০ লাখ টাকা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে