জীবন বিমা খাতে আশার আলো, চার কোম্পানির আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে জীবন বিমা খাতের ১৫টি কোম্পানির। যার মধ্যে ইতিমধ্যে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১২টি কোম্পানিরঅ এর মধ্যে ৮টি আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও চারটি প্রতিষ্ঠানের প্রকাশিত চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ইতিবাচক চিত্র উঠে এসেছে। কোম্পানিগুলোর জীবন বিমা তহবিল বৃদ্ধির পাশাপাশি কয়েকটির আয়-ব্যয়ের উদ্বৃত্ত ও পরিচালন নগদ প্রবাহে উন্নতি হয়েছে। তবে সব কোম্পানির আর্থিক সূচকে সমান অগ্রগতি দেখা যায়নি। কোনো প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত কমলেও বছরের প্রথম নয় মাসের হিসাবে উন্নতি হয়েছে। আবার কোনো প্রতিষ্ঠানের নয় মাসের উদ্বৃত্ত কমলেও তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে।
ইতিবাচক আর্থিক ফলাফল প্রদর্শনকারী চারটি প্রতিষ্ঠান হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলোর প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চার প্রতিষ্ঠানের সম্মিলিত জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৬৩৭ কোটি ৮২ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই তহবিল ছিল প্রায় ১১ হাজার ৩২৫ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সম্মিলিত তহবিল বেড়েছে প্রায় ১ হাজার ৩১২ কোটি ৫২ লাখ টাকা।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
জীবন বিমা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের তহবিলের পরিমাণ সবচেয়ে বেশি। কোম্পানিটির সমন্বিত জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বিমা দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর আয়ের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৬১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ২২১ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির উদ্বৃত্ত বেড়েছে ৩৯ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকা।
তবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের হিসাবে কোম্পানিটির উদ্বৃত্ত কিছুটা কমেছে। আলোচ্য সময়ে সমন্বিত উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৬৯ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা। সেই হিসাবে নয় মাসে উদ্বৃত্ত কমেছে ৩৫ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে কোম্পানিটির জীবন বিমা তহবিলে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ন্যাশনাল লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই তহবিল ছিল ৬ হাজার ৪২০ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তহবিল বেড়েছে ৯৪৩ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা।
একই সঙ্গে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহেও উন্নতি হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৪ টাকা ২৩ পয়সা। সেই হিসাবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়েছে ৫ টাকা ১২ পয়সা।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে বছরের প্রথম নয় মাসের উদ্বৃত্ত এবং জীবন বিমা তহবিলে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। তবে তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত আগের বছরের তুলনায় কমেছে।
কোম্পানিটির জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বিমা দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর আয়ের উদ্বৃত্ত হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ৩৫ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে উদ্বৃত্ত কমেছে ৯ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১০৯ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ৭৩ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ নয় মাসের হিসাবে উদ্বৃত্ত বেড়েছে ৩৫ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা।
একই সঙ্গে কোম্পানিটির জীবন বিমা তহবিলেও বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে প্রগতি লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ৮৮৯ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তহবিল ছিল ৭৩৩ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিলের নিট বৃদ্ধি হয়েছে ১৫৬ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে আয়-ব্যয়ের উদ্বৃত্ত এবং জীবন বিমা তহবিলে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। তবে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কমেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানিটির আয়-ব্যয়ের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ১ কোটি ৬০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত বেড়েছে ৫ কোটি ২৬ লাখ টাকা।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির উদ্বৃত্ত হয়েছে ৯ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ৭ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা। সেই হিসাবে নয় মাসে উদ্বৃত্ত বেড়েছে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে চার্টার্ড লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ৮৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তহবিল ছিল ৭০ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে তহবিলের নিট বৃদ্ধি হয়েছে ১৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা।
তবে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কমেছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নগদ প্রবাহ কমেছে ১ টাকা ১৩ পয়সা।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সমন্বিত আর্থিক প্রতিবেদনে জীবন বিমা তহবিল এবং বছরের প্রথম নয় মাসের উদ্বৃত্তে উন্নতি হয়েছে। পাশাপাশি আগের বছরের তৃতীয় প্রান্তিকের ঘাটতি কাটিয়ে চলতি বছরের একই সময়ে উদ্বৃত্ত অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটির সমন্বিত জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আয়-ব্যয়ের উদ্বৃত্ত হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে বিমা দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় আয়ের তুলনায় ৪৬ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা বেশি ছিল। অর্থাৎ ওই সময়ে কোম্পানিটির ঘাটতি ছিল ৪৬ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসাবে তৃতীয় প্রান্তিকে ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ফিরেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির সমন্বিত উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৯২ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ১৮৮ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নয় মাসের উদ্বৃত্ত বেড়েছে ৪ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা।
একই সঙ্গে কোম্পানিটির জীবন বিমা তহবিলের পরিমাণও বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে ডেল্টা লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৮ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই তহবিল ছিল ৪ হাজার ১০১ কোটি ৭৮ লাখ টাকা। প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিলের নিট বৃদ্ধি হয়েছে ১৯৬ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা।
সার্বিক পর্যালোচনা
চারটি জীবন বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর জীবন বিমা তহবিলের পরিমাণ আগের বছরের তুলনায় বেড়েছে। এর মধ্যে ন্যাশনাল লাইফের তহবিল সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রগতি লাইফ ও চার্টার্ড লাইফের নয় মাসের উদ্বৃত্ত বেড়েছে। ডেল্টা লাইফও আগের বছরের তৃতীয় প্রান্তিকের ঘাটতি কাটিয়ে উদ্বৃত্ত অর্জন করেছে।
তবে ন্যাশনাল লাইফের নয় মাসের উদ্বৃত্ত, প্রগতি লাইফের তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত এবং চার্টার্ড লাইফের পরিচালন নগদ প্রবাহ কমেছে। ফলে তহবিল বৃদ্ধির ইতিবাচক চিত্রের পাশাপাশি এসব সূচকের পরিবর্তনও কোম্পানিগুলোর সামগ্রিক আর্থিক পরিস্থিতি মূল্যায়নে গুরুত্বপূর্ণ।
এসএ খান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- সৌদি আরবের ভিসা পেতে আর যেতে হবে না দূতাবাসে!
- সদস্যপদ হারিয়ে ফেসবুক লাইভে তানজিন তিশার বিস্ফোরক বক্তব্য
- ৮ নভেম্বর ছুটি নিয়ে বড় বিভ্রান্তি, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- ‘ভোট চুরি’র পর মোদির বিরুদ্ধে রাহুলের নতুন চুরির বোমা!
- ভারতসহ ৪ দেশ ছাড় পেলেও বাংলাদেশের কী অবস্থা!
- নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- পরীমণি ইস্যুতে হেনস্তার শিকার সাংবাদিকের পাশে হাসনাত আবদুল্লাহ
- এবার মুফতি আমির হামজার নারীঘটিত কেলেঙ্কারি
- গ্রামপুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
- ৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- দুর্বল ব্যাংকে আটক বিপুল আমানত: রহস্য উন্মোচনে তদন্ত কমিটি
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
- সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ
- সাপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- দখলে নিতে চায় বাংলাদেশের ৩ জেলা, এ যেন আরেক ময়ূখ!
- নাস্তিক থেকে ইসলামের ছায়াতলে যেভাবে ফেরেন সামান্তা শারমিন
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- লেনদেন বাড়লেও শেয়ারবাজারমূল্য কমেছে ৭ হাজার কোটি টাকা
- সূচক ও বাজার মূলধনে পতন, তবু ডিএসইতে লেনদেন বাড়ল ১৭ শতাংশ
- ডিভিডেন্ডের গল্প শেষ! বিনিয়োগকারীদের সামনে নতুন সমীকরণ শেয়ারবাজারে
- শেয়ারবাজারের এক প্রান্তে মন্দার মেঘ, অন্য প্রান্তে উত্থানের উত্তাপ!
- আট বিভাগে দিনের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- ৭ নভেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দর
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্ন সাইটে বিক্রি
- তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! বি'ব্রত মন্ত্রী
- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
- পাহাড় নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি সিদ্ধান্তের ঘোষণা
- প্রধানমন্ত্রীকে ‘চাঁদাবাজ’ বললেন নাহিদ, ১০ দিনের আল্টিমেটাম
- এনসিপিতে অস্থিরতা চরমে, পদত্যাগ করছেন শীর্ষ নেত্রীরা
- বাটন ফোন ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
- এআই নিয়ে নতুন শঙ্কা, শেয়ারবাজারে ভয়াবহ দরপতন
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- ‘জেড’ ক্যাটাগরির লাল তালিকায় আরও ৪ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- ৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব
- চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সাবসিডিয়ারির ওপর নির্ভর করে ইউসিবি’র ঘুরে দাঁড়ানোর গল্প
- সপ্তাহজুড়ে ১০ কোম্পানির ইপিএস প্রকাশ





.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
