×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!

২০২৬ অক্টোবর ১১ ১৬:১১:৩৩
তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!

বিনোদন প্রতিবেদক: ছোট পর্দা থেকে চলচ্চিত্রে পা রাখা মডেল ও অভিনেত্রী তানজিন তিশার সড়ক দুর্ঘটনায় পড়ার খবর ছড়িয়ে পড়ে শনিবার (১০ অক্টোবর) রাত থেকে। জানা যায়, মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় তিনি গুরুতর কোনো আঘাত পাননি এবং অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে খবর প্রকাশিত হয়।

শনিবার রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’ তার এই পোস্টের পর ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে অভিনেত্রীর আরেকটি পোস্ট সামনে এলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

জানা গেছে, দুর্ঘটনার পর পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জের শোরুম উদ্বোধনের অনুষ্ঠানটি বাতিল করা হয়। প্রাথমিক ধাক্কা সামলে তানজিন তিশা নিরাপদে ঢাকায় ফিরে আসেন বলে খবর পাওয়া যায়।

তবে রাত প্রায় ২টার দিকে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করেন অভিনেত্রী। অনেকটা রসিকতার সুরে তিনি লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’

তিশার পরপর দেওয়া দুই পোস্টের কারণে দুর্ঘটনার ঘটনা নিয়ে ভক্ত ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে