দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক: অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য জীবনের এক কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন। ২০১৬ সালে হঠাৎ কণ্ঠস্বর হারিয়ে ফেলা, একপাশের ভোকাল কর্ড প্যারালাইজড হয়ে যাওয়া এবং দীর্ঘ তিন মাস স্পিচ থেরাপির মাধ্যমে আবার কথা বলার সক্ষমতা ফিরে পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।
নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে পিনাকী জানান, একসময় তাঁর কণ্ঠস্বর পুরোপুরি হারিয়ে গিয়েছিল। কথা বলতে গেলে অস্পষ্ট শব্দ বের হতো। এমন পরিস্থিতিতে কাগজে লিখে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে হতো তাঁকে।
পিনাকী ভট্টাচার্যের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল সম্ভবত ২০১৬ সালে। একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারেন, তাঁর গলা বসে গেছে। কথা বলার চেষ্টা করলেও স্বাভাবিক কণ্ঠ বের হচ্ছিল না।
প্রাথমিক চিকিৎসা ও গার্গল করার পরও এক সপ্তাহে অবস্থার উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে কথা বলার সক্ষমতা আরও কমে যায়। যে মানুষটি কথা বলেই নিজের কাজ ও জীবন পরিচালনা করতেন, তাঁকে তখন কাগজে লিখে মনের ভাব প্রকাশ করতে হতো।
প্রথমে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ সেবন করেও কোনো উন্নতি হয়নি। পরে তাঁর শিক্ষক ও ইএনটি বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহর শরণাপন্ন হন।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তাঁর গলার এক পাশের ভোকাল কর্ড সচল থাকলেও অন্য পাশেরটি সম্পূর্ণ নিশ্চল হয়ে গেছে। চিকিৎসকের কাছ থেকে এমন কথা শুনে তিনি ও তাঁর পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
পিনাকী জানান, চিকিৎসক তখন তাঁকে বলেছিলেন, কিছুটা উন্নতি হলেও আগের মতো কণ্ঠ ফিরে পাওয়ার সম্ভাবনা কম।চিকিৎসকের পরামর্শে স্পিচ থেরাপি শুরু করেন পিনাকী। প্রায় তিন মাস ধরে নিয়মিত থেরাপি ও উচ্চারণের অনুশীলন চালিয়ে যেতে হয় তাঁকে।
নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, প্রায় ৫০ বছর বয়সে তাঁকে শিশুর মতো করে শব্দ উচ্চারণের অনুশীলন করতে হতো। এমনকি থেরাপির অংশ হিসেবে নির্দিষ্ট কিছু ইংরেজি বাক্য বারবার বলতে হতো।
একদিন থেরাপিস্টের অনুরোধে সাউন্ডক্লাউডে নিজের পুরোনো কণ্ঠে আবৃত্তি শোনেন তিনি। সেই অভিজ্ঞতা ছিল তাঁর জন্য আবেগঘন। নিজের আগের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল, সেটি যেন হারিয়ে যাওয়া অতীতের কোনো স্মৃতি।
তিন মাসের কাছাকাছি সময়ে থেরাপির একটি বাক্য উচ্চারণ করতে গিয়ে হঠাৎ কয়েক মুহূর্তের জন্য কণ্ঠ ফিরে আসে। এরপর কণ্ঠস্বর বারবার ফিরে আসা ও হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে এক সপ্তাহের মধ্যে স্বাভাবিকভাবে কথা বলার সক্ষমতা ফিরে পান তিনি বলে জানিয়েছেন।কণ্ঠ ফিরে পাওয়ার পর আনন্দ নিয়ে নিজের শিক্ষকের কাছে যান পিনাকী। ভোকাল কর্ডের অবস্থা যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে দেখার অনুরোধ জানান তাঁকে।
তবে চিকিৎসক তা করতে রাজি হননি। তাঁর বক্তব্য ছিল, পিনাকী যেহেতু আবার কথা বলতে পারছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি দেখা যায় ভোকাল কর্ড আগের অবস্থায় ফেরেনি, তাহলে তাঁর মন খারাপ হতে পারে।
চিকিৎসকের এই মানবিক দৃষ্টিভঙ্গি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পিনাকী।জীবনের এই অভিজ্ঞতা তাঁর দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন পিনাকী। তাঁর ভাষ্য, নিজের কণ্ঠস্বর ফিরে পাওয়াকে তিনি সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ হিসেবে দেখেন। তাই বস্তুগত সম্পদ বা সঞ্চয় হারানোর ভয় তাঁর মধ্যে কাজ করে না।
পোস্টে তিনি আরও জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে ফেরার প্রবল ইচ্ছা তৈরি হয়েছিল তাঁর। তবে নানা বাস্তবতায় সেই ইচ্ছা পূরণ হয়নি।
বর্তমানে দেশে ফেরার সেই আগের টান আর অনুভব করেন না বলে জানিয়েছেন তিনি। অতীতে পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দেওয়ার সময়ের স্মৃতিও তুলে ধরেছেন পিনাকী। তাঁর আশঙ্কা, হয়তো আর কখনো বাংলাদেশের মাটিতে পা রাখা হবে না।
সবশেষে নিজের জীবনের শেষ ইচ্ছার কথাও জানিয়েছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বাংলাদেশে মেধাবীদের নেতৃত্বে গড়ে ওঠা একটি জনগণের সরকার দেখতে চান।
জীবনের শেষ দিনেও যদি এমন একটি সরকার দেখে যেতে পারেন, সেটিই হবে তাঁর বড় প্রাপ্তি—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। ফিরে পাওয়া কণ্ঠে বারবার এই আকাঙ্ক্ষার কথাই বলে যেতে চান বলে উল্লেখ করেছেন পিনাকী।
জাহিদ/
পাঠকের মতামত:
- মিয়ানমার সীমান্তে নতুন বাস্তবতা: নিরাপত্তা সমীকরণে ঢাকা
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- পবিত্র কোরআন নিয়ে বিস্ময়কর ব্যাখ্যা দিলেন মার্কিন গণিতবিদ
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য
- ডেসকোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ক্রাউন সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ডরিন পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছয় বছরের মধ্যে প্রথমবার ঋণ ব্যবসায় লোকসানে শেয়ারবাজারের ব্যাংকগুলো
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- গ্রিন ডেল্টার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি, স্থগিত বিমা ব্যবসা
- বড় কিছু হতে যাচ্ছে, দেশে দেশে খাদ্য মজুতের কড়া নির্দেশ
- যে কারণে নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি
- মুখে ইউয়ান, ব্যাংকে ডলার — ডাবল গেম ফাঁস
- ডাচ্-বাংলা ব্যাংকে চেক জালিয়াতি, বিনিয়োগকারীর ৮৫ লাখ টাকা উধাও
- জাকির নায়েককে নিয়ে ভারতকে মালয়েশিয়ার স্পষ্ট বার্তা
- ইসলাম গ্রহণের পর বিস্ময়কর অভিজ্ঞতা মার্কিন তরুণীর
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সৌদি আরবে পরপর দুটি জরুরি সতর্কবার্তা
- ভারতে বসে শেখ হাসিনার নতুন চাল
- ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট
- জাপান পাবে ৭৩%, বাংলাদেশ পাবে ২৭%
- হাতে থাকা স্মার্টফোনই হতে পারে বিপদের কারণ
- কারসাজিমুক্ত বাজার ও পতন ঠেকানোর কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- ৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাহাড় তলায় পরমাণু বিস্ফোরণ, এক ঘোষণায় চাঞ্চল্য
- তিন কোম্পানির শেয়ারসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- ফ্রি ওমরাহ'র সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে
- বালাম ও ন্যান্সির আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী
- সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
- ‘তাহসিফ ভিডিও না করলে শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা অজানা থাকত’
- ১২ শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
- ছয় মাসের যোগাযোগ, সন্দেশ নিয়ে দেখা করতে গিয়ে বিপাকে যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা, বড় সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের
- মার্জিন ঋণগ্রহীতাদের ডিভিডেন্ডের তথ্য চাইল ইউনাইটেড পাওয়ার
- পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
- বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
- ইস্টার্ণ লুব্রিক্যান্টসের ডিভিডেন্ট ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো গ্লোবাল হেভি কেমিক্যালস
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত দুই নেতার
- রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- লেনদেনে বস্ত্র খাত, দরবৃদ্ধিতে তথ্যপ্রযুক্তি ও সিরামিকের দুই কোম্পানি
- শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর সংকেতে স্বস্তিতে বিনিয়োগকারীরা
- আইফোন-কম্পিউটার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ছয় বিদেশি কারামুক্ত
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
জাতীয় এর সর্বশেষ খবর
- ৭ নভেম্বর: যে ঘটনায় বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- হজরত শাহজালাল (রহ.): ৭০০ বছরের হারানো ইতিহাস ও জালালি কবুতরের রহস্য













