ভাষা বদলে সম্পর্ক গড়ার কথা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ বলে সম্বোধনের অনুরোধ জানিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইয়ুথ ফোর্স। আগামী ১৫–২০ বছর এই কর্মক্ষম জনগোষ্ঠীর সুবিধা দেশ পাবে। বাংলাদেশকে আমরা কীভাবে আগামী দিনে সাজাতে চাই, সে বিষয়ে পরিকল্পনা আছে।”
তিনি বলেন, “সমস্যা নিয়ে শুধু সমালোচনা করলেই সমাধান আসে না। অনেক সমস্যার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। ভবিষ্যতে আপনারা যারা দেশ পরিচালনা করবেন, তারা কীভাবে দেশ পরিচালনা করবেন—সেটা শুনতে চাই।”
এরপর প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘আসসালামুআলাইকুম স্যার।’এ সময় তারেক রহমান তাকে থামিয়ে বলেন, “একটু পজ দিই। আপনারা যারা প্রশ্ন করবেন, আমাকে ভাইয়া বলতে পারেন।”
শিক্ষার্থী তখন বলেন, ‘থ্যাংক ইউ স্যার।’এতে হাস্যরসের সঙ্গে তারেক রহমান বলেন, “বয়সের হিসেবে আঙ্কেলও ডাকতে পারেন, তবে আঙ্কেল ডাকটা খুব একটা পছন্দ করব না। ভাইয়া বললেই ভালো লাগবে।”
এরপর ওই শিক্ষার্থী ‘ধন্যবাদ ভাইয়া’ বলে প্রশ্ন শুরু করেন। তিনি জানান, ২০২০ সালে করোনাকালে তারা মাশরুম চাষের ব্যবসা শুরু করেছিলেন। তবে পুঁজির সংকটে তা টিকিয়ে রাখতে পারেননি। জামানত দেওয়ার শর্তের কারণে ঋণ পেতে তরুণ উদ্যোক্তাদের যে জটিলতায় পড়তে হয়, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
জবাবে তারেক রহমান বলেন, “দেশে ব্যাংকঋণের ক্ষেত্রে অনেক জটিলতা রয়েছে। বিএনপি নির্বাচিত হলে আইন সংশোধনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করার পরিকল্পনা রয়েছে।”পাশাপাশি বিদেশে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট লোন’ চালুর বিষয়েও ভাবনা আছে বলে জানান তিনি।
এ সময় চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তারেক রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলে তিনি বলেন, “একটু হালকা জ্বর আছে।”
ওই শিক্ষার্থী পরে জলাবদ্ধতা সমস্যা, উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার সমন্বয় এবং দূষণ নিয়ন্ত্রণে বিএনপির পরিকল্পনা জানতে চান। জবাবে তারেক রহমান বলেন, “চট্টগ্রাম ও ঢাকাসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা বড় সমস্যা। বৃষ্টির পানি যাওয়ার পথ নেই। এ সমস্যা সমাধানে খাল খনন জরুরি। আমরা সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছি।”
এই ইয়ুথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রাম সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। এ উপলক্ষে ভোর থেকেই পলোগ্রাউন্ড এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে।
সমাবেশ শেষে তারেক রহমান বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোনাগাজী, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’






.jpg&w=50&h=35)






