তাসনিম জারার নির্বাচনি ইশতেহার প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত চিকিৎসক ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা এই প্রার্থী শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ‘ফুটবল’ প্রতীকের এই প্রার্থী সেখানে ঢাকা-৯ এলাকাকে আধুনিক ও বাসযোগ্য জনপদে রূপান্তরের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
ইশতেহারে তাসনিম জারা নাগরিক বঞ্চনার অবসান ঘটানোর অঙ্গীকার করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ঢাকা-৯ এই শহরের প্রাণ। অথচ আমাদের সঙ্গেই বিমাতাসুলভ আচরণ করা হয়। আমরা গুলশান-বনানীর মতোই ট্যাক্স ও বিল দেই, কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণির। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, এরপর উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদের কেবল রাজস্ব আদায়ের উৎস হিসেবেই দেখে।”
তিনি আরও লেখেন, “আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। ঢাকা-৯ কে অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দিই, আমাদের অধিকারও সমান। এবার আমাদের ন্যায্য পাওনা বুঝে নেবো।”
ইশতেহারে গ্যাস সংকট, ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতাকে ঢাকা-৯ এলাকার বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তাসনিম জারা। তিনি লেখেন, “প্রতি মাসে গ্যাসের বিল দিচ্ছি, কিন্তু চুলা জ্বালালে বের হয় বাতাস। গ্যাস না থাকলেও বিল দিতে হচ্ছে—এটি একধরনের প্রতারণা। এর সুযোগে এলপিজির দাম বাড়িয়ে মানুষকে জিম্মি করা হচ্ছে।”
সমাধান হিসেবে তিনি ‘No Service, No Bill’ নীতির কথা তুলে ধরেন। তার ভাষায়, সংসদে প্রথম কাজ হবে সেবা না দিলে বিল নেই—এমন আইন প্রস্তাব উত্থাপন করা। তিতাস গ্যাস সরবরাহ করতে না পারলে বিল আদায় করতে পারবে না। পাশাপাশি ভর্তুকি মূল্যে এলপিজি সরবরাহ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, রাস্তা খুঁড়ে ফেলে রাখার সংস্কৃতি বন্ধ করা হবে। ওয়াসা বা সিটি করপোরেশন যে সংস্থাই রাস্তা কাটবে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, নচেৎ ঠিকাদারকে জরিমানা গুনতে হবে।
ঢাকা-৯ এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে ‘নিষ্ঠুর কৌতুক’ আখ্যা দিয়ে তাসনিম জারা বলেন, সাত থেকে আট লাখ মানুষের জন্য মাত্র একটি বড় হাসপাতাল—মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল—চরম চাপের মধ্যে রয়েছে। ডাক্তার-নার্সরা অতিরিক্ত চাপের মুখে কাজ করছেন, রোগীরা সেবা পাচ্ছেন না।
সমাধান হিসেবে তিনি মুগদা হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সচল রাখা এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পাড়ার ক্লিনিকগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান।ডেঙ্গু প্রসঙ্গে তিনি ‘স্থায়ী মশা নিধন স্কোয়াড’ গঠনের ঘোষণা দেন, যা সারা বছর ড্রেন পরিষ্কার ও লার্ভা নিধনে কাজ করবে।
ইশতেহারে এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাসনিম জারা। তিনি লেখেন, “সন্ধ্যার পর অলিগলিতে হাঁটতে মা-বোনেরা ভয় পান। যে শহর নারীকে নিরাপত্তা দিতে পারে না, সে শহর উন্নত হতে পারে না।”
তিনি জানান, স্কুল-কলেজ ও গার্মেন্টস এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা ও উচ্চক্ষমতার ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে। মাদকাসক্তদের চিকিৎসার আওতায় আনা হবে, তবে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তাসনিম জারা বলেন, অপরিকল্পিত কারিকুলাম ও ভর্তি বাণিজ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে। তিনি প্রতিশ্রুতি দেন, স্কুল ভর্তিতে এমপির কোনো সুপারিশ বা কোটা থাকবে না; মেধা ও স্বচ্ছতাই হবে একমাত্র মানদণ্ড।
স্কুলগুলোতে আধুনিক সায়েন্স ল্যাব, লাইব্রেরি, কোডিং ও ল্যাঙ্গুয়েজ ক্লাব চালুর পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
তরুণ উদ্যোক্তাদের জন্য ‘সিডিং ফান্ড’, জামানত ছাড়া ঋণের ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ডে-কেয়ার সেন্টার চালুর প্রতিশ্রুতি দেন তাসনিম জারা। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি ও আইনি সুরক্ষার বিষয়েও সংসদে কথা বলার অঙ্গীকার করেন তিনি।
জবাবদিহিতার প্রশ্নে তিনি বলেন, নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় স্থায়ী অফিস চালু করবেন, যেখানে অভিযোগের অগ্রগতি ডিজিটাল ড্যাশবোর্ডে দেখা যাবে।
শেষে ভোটারদের উদ্দেশে তিনি লেখেন, “আমি পেশাদার রাজনীতিবিদ নই। এটি কোনো ফাঁকা ইশতেহার নয়, এটি আপনাদের সঙ্গে আমার চুক্তি। ঢাকা-৯ এর ভাগ্য বদলাতে ‘ফুটবল’ মার্কায় ভোট দিন। আপনারা আমার শক্তি হোন, আমি আপনাদের কণ্ঠস্বর হব।”
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি








.jpg&w=50&h=35)




