শেয়ারবাজারে দাপট দেখাচ্ছে জেড গ্রুপের ‘পচা’ শেয়ার
নিজস্ব প্রতিবেদক : টানা দরপতন থেকে বেরিয়ে দেশের শেয়ারবাজার আবার কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে। তবে এই উত্থানে সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে তথাকথিত পচা বা ‘জেড’ গ্রুপের কোম্পানির শেয়ার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিই ছিল জেড গ্রুপভুক্ত।
দাম বাড়ার শীর্ষ দশে ভালো বা ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান ছিল মাত্র দুটি। এমনকি দাম বৃদ্ধির শীর্ষ সাতটি প্রতিষ্ঠানই ছিল জেড গ্রুপের, যা বাজারের বিনিয়োগ প্রবণতা নিয়ে প্রশ্ন তুলছে।
গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। লোকসানে নিমজ্জিত এই কোম্পানিটি ২০১৬ অর্থ বছরের পর থেকে কোনো ডিভিডেন্ড দিতে পারেনি। তবুও গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই শেয়ারটির দাম দিনের সর্বোচ্চ সীমায় বেড়েছে। এতে এক সপ্তাহেই শেয়ারটির দাম বেড়েছে ৬২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩০ পয়সা।
দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৮ দশমিক ৯৭ শতাংশ, টাকার অঙ্কে ২৩ পয়সা। লোকসানে পতিত হওয়ায় প্রতিষ্ঠানটি ২০১৭ অর্থ বছরের পর থেকে কোনো ডিভিডেন্ড দেয়নি, ফলে এটি জেড গ্রুপভুক্ত।
তৃতীয় স্থানে রয়েছে জেড গ্রুপের আরেক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। কোম্পানিটি ২০১৮ অর্থ বছরের পর থেকে কোনো ডিভিডেন্ড দিতে পারেনি। গত সপ্তাহে এর শেয়ার দাম বেড়েছে ৫৮ দশমিক ৫৪ শতাংশ, টাকার অঙ্কে ২৪ পয়সা।
এর পরের চারটি স্থানও রয়েছে জেড গ্রুপের দখলে। এর মধ্যে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, যা ২০১৮ অর্থ বছরের পর থেকে ডিভিডেন্ড দিতে পারেনি—এর শেয়ার দাম বেড়েছে ৫৫ দশমিক ৩৬ শতাংশ। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, যা ২০১৪ অর্থ বছরের পর ডিভিডেন্ড দিতে ব্যর্থ—এর শেয়ার দামও বেড়েছে ৫৫ দশমিক ৩৬ শতাংশ।
দাম বাড়ার তালিকায় পরের দুটি প্রতিষ্ঠানের শেয়ার দামও ৫০ শতাংশের বেশি বেড়েছে।প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (২০১৯ অর্থ বছরের পর ডিভিডেন্ড নেই) এর শেয়ার দাম বেড়েছে ৫৩ দশমিক ০৬ শতাংশ।বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (২০১৩ অর্থ বছরের পর ডিভিডেন্ড নেই) এর শেয়ার দাম বেড়েছে ৫১ দশমিক ৫২ শতাংশ।
দাম বাড়ার শীর্ষ দশে থাকা দুটি ‘এ’ গ্রুপের কোম্পানি হলো—এশিয়া ইন্স্যুরেন্স, যার শেয়ার দাম বেড়েছে ২৪ দশমিক ৩৬ শতাংশ, এবং রিপাবলিক ইন্স্যুরেন্স, যার শেয়ার দাম বেড়েছে ২৪ দশমিক ২১ শতাংশ। তালিকার শেষ স্থানে রয়েছে জেড গ্রুপের আরেক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স। ২০১৮ অর্থ বছরের পর ডিভিডেন্ড দিতে না পারা এই কোম্পানির শেয়ার দাম গত সপ্তাহে বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ।
মুসআব/
পাঠকের মতামত:
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে পরামর্শ দিল আইএমএফ
- আটকে যাচ্ছে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ
- ইরান আক্রমনে আকাশসীমা ব্যবহারের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান অস্ট্রিয়ার
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় কমেছে ৮ কোম্পানির
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় বেড়েছে ৯ কোম্পানির
- গণভোট বিতর্কে সামান্থা শারমিনের সালাহউদ্দিনকে কড়া টোকা
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের গ্লোবাল হেড নিয়োগ
- সংসদে তেলের তীব্র সংকটের হাইভোল্টেজ বিতর্ক
- সংসদ প্রাঙ্গণে হানজালাকে ‘জঙ্গি এমপি’, যা বললেন হানজালা
- সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে যা বলেছিলেন খালেদা জিয়া
- বেকারত্ব কমাতে ৯ নতুন কারখানা স্থাপনের উদ্যোগ সরকারের
- বিশ্বে প্রথম দেশ হিসেবে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ
- সংসদে প্রথম বক্তব্যে যা বললেন আমির হামজা
- হঠাৎ বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
- স্থিতিশীল আউটলুকসহ রেটিং নিশ্চিত করলো ওয়াসো
- তিন প্রান্তিকে শক্তিশালী প্রবৃদ্ধি, সপ্তাহের শেষ দিনেই আসছে সুখবর
- জ্বালানি সংকটের ধাক্কা: ব্যবসায়ীদের বড় সিদ্ধান্ত
- ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান
- এক ভুলেই ভেস্তে গেল ইরানের ৫ জাহাজের চালান
- ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা
- এলপি গ্যাস সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ
- সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
- জামায়াত ও এনসিপি আমিরের আসনে ছাড় দিয়েছে বিএনপি
- ০২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুই বছর পর সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ পোস্ট
- সূচক কমলেও স্থিতিশীল বাজারের আভাস
- জ্বালানি সংকটে হোম-অফিস চালু করছে মালয়েশিয়া
- সপ্তাহে তিন দিন অফিস যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- ‘গোপন অস্ত্রভাণ্ডার অক্ষত’—ট্রাম্পকে পাল্টা বার্তা ইরানের
- ০২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ইরাকের আকাশে মার্কিন যুদ্ধবিমানকে তাড়া, ভাইরাল ভিডিও
- ০২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সচিবালয়ে লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী
- জামিন বাতিল, ফের কারাগারে নোবেল
- রাত ৮টার মধ্যেই বন্ধ সব দোকান-মার্কেট
- আয় কমেলেও নগদ প্রবাহে উল্লম্ফন, শিগগিরই আসছে সুখবর
- শেয়ার দর-ভলিউম বৃদ্ধি নিয়ে প্রশ্ন, নীরব কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন
- শেনজেন ভিসার জন্য শেষ সুযোগ!
- কোটি টাকার ডিপোজিটের মাইলফলকে মেঘনা ব্যাংক
- লাফিয়ে বাড়ছে তেলের দাম, শেয়ারবাজারে ধস
- ৮ হাজার বিয়ের মধ্যে ৫,৫০০ ডিভোর্স চাঞ্চল্যকর কারণ
- ১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে প্রস্তাব করল এনটিআরসিএ
- সব ব্যাংকে ‘বাংলা কিউআর’ অ্যাপ চালুর সময়সীমা নির্ধারণ
- ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ
- বিপদে পড়লে সুদে ঋণ নেওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদউল্লাহ
- বন্ড, এসএমই ও বিদেশি বিনিয়োগে ডিএসইর বড় প্রস্তাব
- বিতর্কের মাঝেই সিমরিন লুবাবার স্বামীর প্রথম প্রকাশ্য ছবি
- অনির্দিষ্টকালের বন্ধ সব পেট্রোল পাম্প
- শেয়ারপ্রতি ৪২ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- ৬ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্ত করতে আসছে ৫ হাজার ৬০০ কোটি টাকা
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে আরও এক কোম্পানি
- টেকসই ও প্রাণবন্ত শেয়ারবাজার গড়ার প্রতিশ্রুতি বিএসইসি চেয়ারম্যানের
- তিন প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি : শিগগরিই সুখবর দিতে আসছে তালিকাভুক্ত ব্যাংক
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশিদের জন্য ভারতের নতুন সিদ্ধান্ত
- ‘না ফেরার দেশে শামীম ওসমান’, যা বলছে ফ্যাক্টচেকার











