প্রবাসীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক : এক সময় যা ছিল কল্পনার বাইরে, আজ তা বাস্তবের পথে। মরুভূমির বুকে গড়ে ওঠা আধুনিক সৌদি আরবে এবার নিজস্ব বাড়ি বা জমির মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরাও। ভাড়াবাড়ির অনিশ্চয়তা কাটিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বিদেশিদের জন্য রিয়েল এস্টেট মালিকানার দরজা খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি (রিগা) আনুষ্ঠানিকভাবে নন-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা কার্যকর করার ঘোষণা দেয়। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তকে সৌদি আরবের আবাসন খাতে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরবে বসবাসরত ও অনাবাসী উভয় বিদেশিই নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সম্পত্তির মালিক হতে পারবেন। এ লক্ষ্যে চালু করা হয়েছে ‘সৌদি প্রপার্টিজ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে আবেদন থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত সব প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।
যাদের বৈধ আবাসন অনুমতি বা ইকামা রয়েছে, তারা সরাসরি এই পোর্টালে আবেদন করতে পারবেন। অন্যদিকে, দেশের বাইরে অবস্থানরত বিদেশিরা সংশ্লিষ্ট দেশের সৌদি দূতাবাস থেকে ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ করে আবেদন করার সুযোগ পাবেন।
তবে সব এলাকায় সমান সুযোগ থাকছে না। পবিত্র নগরী মক্কা ও মদিনায় কেবল মুসলিম ব্যক্তি এবং শতভাগ সৌদি মালিকানাধীন কোম্পানির জন্য মালিকানা সীমাবদ্ধ থাকবে। এছাড়া রিয়াদ ও জেদ্দার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর জন্য আলাদা ভৌগোলিক জোনভিত্তিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যা ২০২৬ সালের শুরুতে প্রকাশ করা হতে পারে।
এছাড়া সৌদি আরবে সরাসরি কার্যক্রম না থাকা বিদেশি কোম্পানিগুলো ইনভেস্ট সৌদি পোর্টালের মাধ্যমে নিবন্ধন করে একটি ইউনিফায়েড নম্বর সংগ্রহের পর সম্পত্তি কেনার আবেদন করতে পারবে। সরকারের লক্ষ্য আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করে দেশের আবাসন ও রিয়েল এস্টেট খাতকে বৈশ্বিক মানে উন্নীত করা।
রিয়েল এস্টেট জেনারেল অথরিটির মুখপাত্র তাইসির আল মুফারেজ জানিয়েছেন, কোন এলাকায় কী ধরনের সম্পত্তি কেনা যাবে—সে বিষয়ে বিস্তারিত তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। তিনি সতর্ক করে বলেন, এখনো কোনো প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি, তাই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বাড়বে এবং আবাসন খাতে নতুন দিগন্তের সূচনা হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












