উপদেষ্টার সঙ্গে ‘গ্যাপ’ তৈরি হতেই বিদায় আফসানার
নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে লেখক আফসানা বেগমের আকস্মিক অব্যাহতির ঘটনায় বই নির্বাচন নীতিমালার ‘কোটা’ ব্যবস্থা নিয়ে তার সঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মতভিন্নতা নতুন করে আলোচনায় এসেছে। দায়িত্ব গ্রহণের পর আফসানা বেগম গ্রন্থকেন্দ্রে দীর্ঘদিন ধরে চালু থাকা মন্ত্রী ও সচিব কোটাকে সংস্কার করে শতভাগ বই নির্বাচন কমিটির মাধ্যমে বই কেনার প্রস্তাব দেন। তার দাবি, এই কোটা ব্যবস্থার কারণে যাচাই ছাড়াই নিম্নমানের, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অপাঠ্য বই গ্রন্থকেন্দ্রের মাধ্যমে লাইব্রেরিতে পাঠানো হতো, যা পাঠাগার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।
আফসানা বেগম তার ফেসবুক পোস্টে লিখেছেন, তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা আসিফ নজরুলের অনুরোধেই তিনি বই নির্বাচন নীতিমালা সংশোধনের উদ্যোগ নেন। সংশোধিত নীতিমালার উদ্দেশ্য ছিল—যোগ্য বই নির্বাচন, অযোগ্য বই প্রত্যাহার এবং লাইব্রেরিগুলোর জন্য বরাদ্দ অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা। নীতিমালার কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও সংস্কৃতি উপদেষ্টা পরিবর্তনের পর বিষয়টি থমকে যায়। নতুন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কোটা বাতিল প্রসঙ্গে তার একাধিকবার মতবিরোধ হয় বলে দাবি করেন আফসানা।
তার ভাষ্য অনুযায়ী, এক বৈঠকে উপদেষ্টা তাকে বলেন, “কোটা থাকুক। পরবর্তী সরকার এসে ব্যবহার করবে। এটা ওদের লাগবে।” আফসানা বেগম এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেন, কোটা থাকার কারণেই লাইব্রেরিগুলো অপ্রয়োজনীয় বইয়ের বোঝা বহন করতে বাধ্য হয় এবং প্রকৃত পাঠাগারগুলো ন্যায্য অনুদান থেকে বঞ্চিত হয়। তিনি আরও বলেন, কোটা ব্যবস্থায় কোনো ক্যাটালগ যাচাই, পরিদর্শন প্রতিবেদন বা মান নির্ধারণের বাধ্যবাধকতা না থাকায় যাদের রাজনৈতিক বা প্রশাসনিক যোগাযোগ আছে তারাই সুবিধা পায়।
আফসানা বেগম আরও দাবি করেন, দীর্ঘ সময় ধরে উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা করেও সময় পাওয়া যায়নি এবং একাধিকবার নির্ধারিত মিটিং বাতিল করা হয়। অবশেষে একটি বৈঠকে কোটা নিয়ে আলোচনা হলে উপদেষ্টা ‘কোটা’ শব্দটি বাদ দিয়ে অন্য নামে ব্যবস্থাটি রাখার প্রস্তাব দেন বলে জানান তিনি। এই প্রস্তাবকে তিনি কোটা সংস্কারের মূল চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেন।
দায়িত্ব পালনকালে গ্রন্থকেন্দ্রে অতীতে বই কেনার নানা অনিয়মের কথাও তুলে ধরেছেন আফসানা বেগম। তার অভিযোগ, সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত লেখা বই, এমনকি অল্প মানের কবিতার বইও বিপুল সংখ্যায় কেনা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, “আমার স্ত্রীর জন্মদিনে লেখা ৫০ কবিতা” নামের একটি বইয়ের এক হাজার কপি কেনার ঘটনা। এছাড়া আগের সরকার আমলে বিশেষ কোটায় হাজার হাজার টাকা দামের বই কেনা হয়েছে বলেও দাবি করেন তিনি।
চার পর্বের লেখায় আফসানা বেগম জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অবহেলার চিত্রও তুলে ধরেন। তার অভিযোগ, একেকটি ফাইল মন্ত্রণালয়ে দুই থেকে আড়াই মাস পড়ে থাকত, সংস্কার প্রস্তাব একাধিকবার জমা দেওয়া হলেও তা গুরুত্ব পায়নি এবং উপদেষ্টা বা সচিব কেউই গ্রন্থকেন্দ্রের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সরাসরি আলোচনা করেননি। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে কেবল “বই কেনার দপ্তর” হিসেবে দেখা হয়, এর বৃহত্তর দায়িত্ব ও সম্ভাবনাকে উপেক্ষা করা হয়েছে।
আফসানা বেগম আরও জানান, জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী পালন করায় সংস্কৃতি সচিব অসন্তোষ প্রকাশ করেছিলেন। অনুষ্ঠান আয়োজনের পরদিন তাকে মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও তিনি দাবি করেন। তার মতে, এসব ঘটনাও উপদেষ্টার সঙ্গে তার দূরত্ব বাড়িয়েছে।
গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকার হঠাৎ করেই আফসানা বেগমকে পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়। তার স্থলাভিষিক্ত হন কবি সাখাওয়াত টিপু নামে পরিচিত এ এইচ এম সাখাওয়াত উল্লাহ। অব্যাহতির সময় ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আফসানা বেগম বলেন, তিনি জ্ঞানত এমন কোনো কাজ করেননি যাতে জাতীয় গ্রন্থকেন্দ্র বা সরকারের ক্ষতি হয়। বরং গ্রন্থকেন্দ্রের সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করাই ছিল তার লক্ষ্য।
আফসানা বেগমের অভিযোগের বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও সংস্কৃতি সচিব মফিদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি








.jpg&w=50&h=35)




