বিপিএল আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। ১৮তম ওভারের পঞ্চম বলে ডিপ মিড উইকেটে মেহেরব ক্যাচ লুফে নিতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শুরু হয় গর্জমান উদ্যাপন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসকে পুরোপুরি কোণঠাসা করে ২০২৬ বিপিএলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখাল রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ের মাধ্যমে মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল শান্তর দল।
এবারের বিপিএল ফাইনাল ঘিরে মাঠে যতটা রোমাঞ্চের প্রত্যাশা ছিল, বাস্তবে তার খুব একটা দেখা মেলেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রবল আলোচনার ভিড়ে বিপিএল কিছুটা আড়ালে থাকলেও আজকের ফাইনালে একাধিপত্য বিস্তার করেছে রাজশাহী। ব্যাটিং থেকে বোলিং—সব বিভাগেই চট্টগ্রাম রয়্যালসকে রীতিমতো শাসন করেছে তারা। শেষ পর্যন্ত ৬৩ রানের বড় জয় দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিকভ্রান্ত ছিল চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং লাইনআপ। লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর তোপে তৃতীয় ওভারেই জোড়া উইকেট হারায় তারা; ৯ রানে ফেরেন নাঈম শেখ এবং খাতা খোলার আগেই বিদায় নেন মাহমুদুল হাসান জয়। মাঝপথে জাহিদুজ্জামান ও মির্জা বেগের ২৫ রানের জুটিটিই ছিল চট্টগ্রামের সর্বোচ্চ প্রতিরোধ। তবে নিয়মিত বিরতিতে উইকেট পতনে তাদের ইনিংস কখনোই জয়ের পথে ছিল না।
শেষ দিকে মাত্র ২ রানের ব্যবধানে ৪টি উইকেট হারিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ১৭.৫ ওভারে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় শেখ মেহেদী হাসানের দল। চট্টগ্রামের পক্ষে মির্জা বেগ সর্বোচ্চ ৩৯ রান করেন। রাজশাহীর হয়ে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করে জয়ের নায়ক বিনুরা ফার্নান্দো। এছাড়া হাসান মুরাদ ৩টি এবং জেমস নিশাম ও আবদুল গাফফার সাকলাইন বাকি উইকেটগুলো ভাগ করে নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন বিপিএল ফাইনালের মঞ্চে ইতিহাস গড়েন তানজিদ হাসান তামিম। ক্রিস গেইল ও বড় তামিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। ৬২ বলে ১০০ রানের অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৭টি ছক্কায়। চট্টগ্রামের শরীফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি করে উইকেট পেলেও রাজশাহীর সংগ্রহ আটকাতে পারেননি।
বিপিএলের এই আসরটি সমাপ্ত হওয়ার সাথে সাথে দেশের ক্রীড়া অঙ্গনে চাঞ্চল্য ফিরেছে। বিপিএলের এই সাফল্যে ক্রিকেটের বাজারে নতুন করে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে, যা আগামী অর্থবছরগুলোতে দেশের ক্রীড়া অর্থনীতির জন্য ইতিবাচক। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্যাশ প্রবাহ বৃদ্ধি পেলে এবং ঘরোয়া লিগগুলোর মান উন্নত হলে ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও সুসংহত হবে।
হাবিব/
পাঠকের মতামত:
- সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মেঘনা গ্রুপের গাড়িতে হামলা, লুটপাট
- ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- বিদেশে বিয়ে নয়, স্বর্ণও নয়—দেশবাসীকে মোদির বিশেষ আহ্বান
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়াতে খসড়া বিধিমালা অনুমোদন
- কাবার সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা, জানালেন কারণ
- রিকশা থেকে প্রাইভেটকার—সড়ক ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব
- নতুন পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
- ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
- ২০২৭ সালের রমজান ও ঈদ: সম্ভাব্য সময়সূচি
- মাইডাসের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র, বিপাকে আমানতকারীরা
- মাত্র ১৪৩ টাকায় ইতালিতে বাড়ি! কিনতে পারবেন বাংলাদেশিরাও
- বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার পর নতুন মোড়
- ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দীর্ঘমেয়াদে শক্তিশালী ঋণমান পেল তালিকাভুক্ত কোম্পানি
- ০১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্থায়ী স্থিতিশীলতায় নজরদারি জোরদারের দাবি
- সাংবাদিকদের ‘গোপন বৈঠক’ নিয়ে যা বললেন উপদেষ্টা ডা. জাহেদ
- এআইয়ের আড়ালে ভয়ংকর ঝুঁকি, শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা
- বিএনপির প্রথম কমিটিতে চমক, ছিলেন বিভিন্ন মতের যেসব নেতা
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- বিআইএফসির এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- তিন পাতার চুক্তিপত্রে এক লাখ টাকায় শিশু, বাবার হাতে আইফোন!
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- পে স্কেল নিয়ে বড় খবর, একসঙ্গে আসছে বেশ কয়েকটি প্রজ্ঞাপন
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- ‘দুই দিনের মধ্যে বড় কিছু ঘটবে’—সাগর-রুনি হত্যা তদন্তে চাঞ্চল্যকর দাবি
- গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ৭ বছর পর রাশেদের ভাগ্যে জিএস পদ
- ঋণখেলাপিদের জন্য সুখবর, যে সুবিধা মিলবে শুধু বড়দের
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা
- অনুমোদন পেল নবম পে-স্কেল, কার্যকর ধরা হবে ১ জুলাই
- ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ইরান-ভারত সম্পর্ক নিয়ে মোদি-পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক
- পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এসএসসি নিয়ে চূড়ান্ত ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
- কলার আকার নয়, পুষ্টিগুণ নির্ভর করে যেসব বিষয়ের ওপর
- ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩
- দুই ব্যাংকের ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন
- চলতি বছরেই স্ক্রিপ নেটিং চালুর লক্ষ্য: ডিএসই চেয়ারম্যান
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’
- নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা













