সাদ্দামের ইস্যুতে যা বললেন আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক : যশোরে কারাবন্দি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চান না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতেই হবে।রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, “গতকালের একটি ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। যশোরে ছাত্রলীগকর্মী সাদ্দাম কারাগারে ছিলেন। তাঁর স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। অথচ সেই সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না।”
তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় আমাদের অনেক ভাইয়ের বাবা-মা মারা গেলেও তাঁদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। কিন্তু আমরা সেই অমানবিক রাষ্ট্র আর দেখতে চাই না। আমি চাই আমার বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ।”
সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে এই প্রার্থী বলেন, “যাঁরা পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন, তাঁদের সবার আগে মানুষ হতে হবে। সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে মানবিকতা। মতাদর্শ যাই হোক না কেন, কেউ যখন তার স্বজন হারায়, তখন তার অসহায়ত্ব বোঝার মানসিকতা থাকতে হবে।”
এদিন আমিনুল হক ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি দেন।
আমিনুল হক বলেন, “আমার পরিকল্পনার এক নম্বরে রয়েছে এই অবহেলিত মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।”
এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। অর্থের অভাবে যেন কেউ শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।”
এ ছাড়া মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “একটি সুশৃঙ্খল ও শান্তিময় পল্লবী–রূপনগর গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
মুসআব/
পাঠকের মতামত:
- সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মেঘনা গ্রুপের গাড়িতে হামলা, লুটপাট
- ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- বিদেশে বিয়ে নয়, স্বর্ণও নয়—দেশবাসীকে মোদির বিশেষ আহ্বান
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়াতে খসড়া বিধিমালা অনুমোদন
- কাবার সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা, জানালেন কারণ
- রিকশা থেকে প্রাইভেটকার—সড়ক ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব
- নতুন পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
- ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
- ২০২৭ সালের রমজান ও ঈদ: সম্ভাব্য সময়সূচি
- মাইডাসের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র, বিপাকে আমানতকারীরা
- মাত্র ১৪৩ টাকায় ইতালিতে বাড়ি! কিনতে পারবেন বাংলাদেশিরাও
- বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার পর নতুন মোড়
- ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দীর্ঘমেয়াদে শক্তিশালী ঋণমান পেল তালিকাভুক্ত কোম্পানি
- ০১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্থায়ী স্থিতিশীলতায় নজরদারি জোরদারের দাবি
- সাংবাদিকদের ‘গোপন বৈঠক’ নিয়ে যা বললেন উপদেষ্টা ডা. জাহেদ
- এআইয়ের আড়ালে ভয়ংকর ঝুঁকি, শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা
- বিএনপির প্রথম কমিটিতে চমক, ছিলেন বিভিন্ন মতের যেসব নেতা
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- বিআইএফসির এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- তিন পাতার চুক্তিপত্রে এক লাখ টাকায় শিশু, বাবার হাতে আইফোন!
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- পে স্কেল নিয়ে বড় খবর, একসঙ্গে আসছে বেশ কয়েকটি প্রজ্ঞাপন
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- ‘দুই দিনের মধ্যে বড় কিছু ঘটবে’—সাগর-রুনি হত্যা তদন্তে চাঞ্চল্যকর দাবি
- গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ৭ বছর পর রাশেদের ভাগ্যে জিএস পদ
- ঋণখেলাপিদের জন্য সুখবর, যে সুবিধা মিলবে শুধু বড়দের
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা
- অনুমোদন পেল নবম পে-স্কেল, কার্যকর ধরা হবে ১ জুলাই
- ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ইরান-ভারত সম্পর্ক নিয়ে মোদি-পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক
- পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এসএসসি নিয়ে চূড়ান্ত ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
- কলার আকার নয়, পুষ্টিগুণ নির্ভর করে যেসব বিষয়ের ওপর
- ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩
- দুই ব্যাংকের ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন
- চলতি বছরেই স্ক্রিপ নেটিং চালুর লক্ষ্য: ডিএসই চেয়ারম্যান
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’
- নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা













