নির্বাচন সামনে রেখে জামায়াত নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন হিসাব
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে ভালো ফল করতে পারে—এমন ধারণার ভিত্তিতে দলটির সঙ্গে সম্পর্ক বাড়িয়ে ‘বন্ধুত্বের পথে’ হাঁটতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় কর্মরত মার্কিন কূটনীতিকরা ইসলামপন্থি দলটির রাজনৈতিক উত্থানকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করতে আগ্রহী।
ওয়াশিংটন পোস্ট জানায়, গত ১ ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের একটি অডিও রেকর্ড তাদের হাতে এসেছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। ওই বৈঠকে এক মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশের রাজনীতি ‘ইসলামি ধারায় ফিরছে’ এবং আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সবচেয়ে ভালো ফল করতে পারে। ওই কূটনীতিকের ভাষায়, “আমরা তাদের বন্ধু হিসেবে চাই।”
প্রতিবেদনে আরও বলা হয়, ওই বৈঠকে মার্কিন কূটনীতিকরা জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সদস্যদের মিডিয়ায় আনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। তারা সাংবাদিকদের কাছে জানতে চান, ছাত্রশিবিরের প্রতিনিধিদের টকশো বা টেলিভিশন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব কি না। নিরাপত্তাজনিত কারণে ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি বলে জানায় ওয়াশিংটন পোস্ট।
তবে প্রতিবেদনে এটিও উল্লেখ করা হয়েছে, জামায়াত ক্ষমতায় গেলে যদি শরিয়াহভিত্তিক কোনো আইন চাপিয়ে দেয় বা যুক্তরাষ্ট্রের কাছে চরম অপছন্দনীয় কোনো সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে ওয়াশিংটন কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তার ভাষায়, “সহজভাবে বললে, যদি জামায়াত এমন কিছু করে যা আমাদের উদ্বিগ্ন করবে, তাহলে পরদিনই ১০০ শতাংশ শুল্ক আরোপ করা সম্ভব।”
ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ যুক্তরাষ্ট্রের বাজারে যায় এবং দেশের অর্থনীতি ব্যাপকভাবে তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। যদি নারীদের কর্মঘণ্টা সীমিত করা হয়, কর্মক্ষেত্র থেকে বাদ দেওয়া হয় কিংবা শরিয়া আইন জারি করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের বড় বড় পোশাক ব্র্যান্ড বাংলাদেশ থেকে অর্ডার বন্ধ করে দিতে পারে। “অর্ডার বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতির অস্তিত্বই থাকবে না,”—বলেন তিনি। তবে একই সঙ্গে তিনি আশাবাদ প্রকাশ করেন যে জামায়াতে ইসলামী এমন সিদ্ধান্ত নেবে না।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মনিকা শাই ওয়াশিংটন পোস্টকে বলেন, ডিসেম্বর মাসে দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি রুটিন ও অপ্রকাশযোগ্য বৈঠক হয়েছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়। তিনি স্পষ্ট করে বলেন, “যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়। বাংলাদেশের জনগণ যাকেই নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করবে।”
অন্যদিকে, জামায়াতে ইসলামীর মুখপাত্র মোহাম্মদ রহমান ওয়াশিংটন পোস্টকে বলেন, গোপন কূটনৈতিক বৈঠকের আলোচনার বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। এ প্রতিবেদন নিয়ে জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি একটি পত্রিকা ও একজন সাংবাদিকের পর্যবেক্ষণমাত্র। দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা একটি প্রতিবেদনে পুরোপুরি উঠে আসে না বলেও মন্তব্য করেন তিনি। প্রতিবেদনের বিষয়ে দলীয় অবস্থান পরে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী মূলধারার রাজনীতিতে নতুন করে জায়গা করে নিচ্ছে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গবেষক ও বাংলাদেশ রাজনীতি বিশ্লেষক মুবাশার হাসান মনে করেন, জামায়াত এখন নির্বাচনি রাজনীতিতে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং তাদের সাংগঠনিক শক্তি দৃশ্যমান।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াতে ইসলামী ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। ঢাকাতেও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। যদিও এসব বৈঠককে যুক্তরাষ্ট্র ‘কূটনৈতিক রুটিন কাজ’ হিসেবেই ব্যাখ্যা করছে।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি








.jpg&w=50&h=35)




