নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, ৬ প্রার্থী চরম বিতর্কের মুখে
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া অন্তত ছয়জন প্রার্থী বিদেশি নাগরিকত্ব ও বিদেশে থাকা সম্পদের তথ্য গোপন করেছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এর মধ্যে দুইজন যুক্তরাজ্যের নাগরিক হয়েও নির্বাচনে অংশ নিচ্ছেন এবং বাকি চারজন বিদেশে থাকা সম্পদের তথ্য হলফনামায় উল্লেখ না করেই প্রার্থী হয়েছেন। তবে টিআইবি এসব প্রার্থীর নাম প্রকাশ করেনি।
‘নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে টিআইবি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
টিআইবির পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। অন্তত তিন প্রার্থী বিদেশে থাকা সম্পদের তথ্য গোপন করেছেন, যদিও তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এক প্রার্থী হলফনামায় বিদেশে তিনটি ফ্ল্যাটের মালিকানা থাকার কথা উল্লেখ করলেও বাস্তবে তার মালিকানায় ফ্ল্যাটের সংখ্যা কমপক্ষে তিন গুণ বেশি। সংশ্লিষ্ট প্রার্থীর বিদেশে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
টিআইবি নাম প্রকাশ না করলেও হলফনামা অনুযায়ী, আরব আমিরাতে তিনটি ফ্ল্যাট থাকার কথা জানিয়েছেন বিএনপিতে সম্প্রতি ফিরে আসা স্বতন্ত্র প্রার্থী এস কে এ একরামুজ্জামান। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কৃত হন। পরে দলীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পর তাকে পুনরায় দলে নেওয়া হয়। যদিও তিনি পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আরেক প্রার্থী বিদেশে নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানে তার মালিকানায় ১১টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে আটটি সক্রিয় বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত। এছাড়া দুইজন প্রার্থী নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী দ্বৈত নাগরিকত্বের অধিকারী হলেও হলফনামায় তা উল্লেখ করেননি।
এক প্রার্থীর নির্ভরশীলের নামে ২০১৩ সালে যুক্তরাজ্যে প্রায় ১৪ লাখ পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১০ কোটি টাকায় বাড়ি কেনার তথ্য পাওয়া গেলেও সেটি হলফনামায় উল্লেখ করা হয়নি। টিআইবির তথ্যানুযায়ী, ওই সম্পদ কেনার ক্ষেত্রে শেল কোম্পানির মাধ্যমে লেনদেন করা হয় এবং কোম্পানির নিবন্ধন দেখানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এছাড়া একজন প্রার্থীর নিজ নামে বিদেশি সম্পদের তথ্য না থাকলেও তার স্ত্রীর নামে দুবাইয়ে ফ্ল্যাট থাকার তথ্য পেয়েছে টিআইবি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একজন প্রার্থীর করস্বর্গ হিসেবে পরিচিত একটি দেশে কোম্পানি নিবন্ধনের তথ্য রয়েছে, যা আগেও প্রকাশিত হলেও হলফনামায় তা উল্লেখ করা হয়নি। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় টিআইবি জানিয়েছিল, তৎকালীন এক মন্ত্রীর যুক্তরাজ্য ও আরব আমিরাতে বিপুল সম্পদ রয়েছে। পরবর্তী অনুসন্ধানে ওই মন্ত্রীর নাম সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলে জানা যায়, যিনি যুক্তরাজ্যে ২১১টি সম্পদের মালিক।
টিআইবির প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে মোট এক হাজার ৮৮১ প্রার্থীর মধ্যে ৮৯১ জন কোটিপতি। এর মধ্যে ২৭ জন শতকোটিপতি। শতকোটিপতির তালিকায় শীর্ষে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম, যার সম্পদের পরিমাণ ৬২০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী ৬০৭ কোটি টাকা এবং তৃতীয় স্থানে কুষ্টিয়া-৩ আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার, যার সম্পদের পরিমাণ ৫৮১ কোটি টাকা।
প্রার্থীদের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা, যার মধ্যে ব্যাংক ঋণ ১৭ হাজার ৪৭১ কোটি টাকা। বিএনপির ৫৯ দশমিক ৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত, জামায়াতের ক্ষেত্রে এই হার ২২ শতাংশ। শীর্ষ ১০ ঋণগ্রস্ত প্রার্থীর মধ্যে আটজনই বিএনপির।
আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ১০০ বিঘা কৃষিজমির মালিক হতে পারলেও ১০ জন প্রার্থী এর চেয়ে অনেক বেশি জমির মালিক। এদের মধ্যে ছয়জন বিএনপির, দুইজন ইসলামী আন্দোলনের, একজন জামায়াতের এবং একজন স্বতন্ত্র প্রার্থী। চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী মো. আলী আব্বাস প্রায় তিন হাজার ৮৭০ বিঘা কৃষি ও অকৃষি জমির মালিক। লক্ষ্মীপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হেলাল উদ্দিনের জমির পরিমাণ ৬৯০ বিঘা এবং সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী আবদুর রউফের মালিকানায় রয়েছে প্রায় ৬৯৩ বিঘা জমি।
টিআইবির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রার্থীদের গড় বয়স কমেছে। ২০০৮ সালে যেখানে প্রার্থীদের গড় বয়স ছিল ৭২ বছর, সেখানে এবার তা নেমে এসেছে ৫১ বছরে। ২৫ থেকে ৩৪ বছর বয়সী প্রার্থী রয়েছেন ২০৫ জন এবং ৩৫ থেকে ৪৪ বছর বয়সী ৪১৪ জন।
তবে নারী প্রার্থীর সংখ্যা এখনও কম। মোট প্রার্থীর মাত্র ৪ দশমিক ০২ শতাংশ নারী, যদিও এটি আগের নির্বাচনের তুলনায় সামান্য বেশি। এবারের নির্বাচনে ৭৪ দশমিক ৪২ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত এবং ৪৮ শতাংশের বেশি প্রার্থী পেশায় ব্যবসায়ী।
মুসআব/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
জাতীয় এর সর্বশেষ খবর
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ













