লোকসানি ১১ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা চেয়েছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লোকসান, লেনদেন স্থবিরতা ও আর্থিক চাপের মুখে থাকা ১১টি বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কাছে ব্যবসা পরিচালনার পরিকল্পনা (বিজনেস কন্টিনিউটি প্ল্যান) দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংকট মোকাবিলা ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স বিভাগ থেকে এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যবসায় লোকসান ও কার্যক্রমে স্থবিরতার কারণে নিয়ন্ত্রক সংস্থা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে।
এই ১১টি বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৬টি ব্রোকারেজ হাউজ, ৪টি মার্চেন্ট ব্যাংক এবং ১টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ব্রোকারেজ হাউজগুলো হলো— প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ ব্রোকিং লিমিটেড, প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ, ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, আভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া নির্দেশনার আওতায় থাকা মার্চেন্ট ব্যাংকগুলো হলো— আইএল ক্যাপিটাল লিমিটেড, পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির তালিকায় রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
জানা গেছে, এর আগেও গত বছরের ১১ সেপ্টেম্বর বিএসইসি বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে ব্যবসা পরিচালনার পরিকল্পনা চেয়ে চিঠি দিয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও একাধিক প্রতিষ্ঠান প্রয়োজনীয় পরিকল্পনা জমা না দেওয়ায় বিষয়টি কমিশনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এর পরিপ্রেক্ষিতেই পুনরায় চিঠি পাঠানো হয়েছে।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিটি সাবসিডিয়ারি ও অ্যাসোসিয়েট কোম্পানিকে ভবিষ্যৎ কার্যক্রম সংক্রান্ত একটি বিস্তারিত ব্যবসা পরিচালনার পরিকল্পনা দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার কার্যবিবরণী পরবর্তীতে ১১ সেপ্টেম্বর ২০২৫ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কিছু প্রতিষ্ঠান প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দেয়নি।
চিঠিতে আরও বলা হয়, ব্যবসায়িক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা, ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। বিশেষ করে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ ধরনের পরিকল্পনার ঘাটতি বিনিয়োগকারী সুরক্ষা ও বাজার স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এ কারণে চিঠি জারির তারিখ থেকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট সব নথিপত্র কমিশনে দাখিল করার জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা মানা না হলে ভবিষ্যতে প্রশাসনিক বা বিধিগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএসইসি তার নজরদারি বাড়িয়েছে। এরই অংশ হিসেবে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ধারাবাহিকতা পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।
শেয়ারবাজার পরিচালনায় ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটলে তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে বিনিয়োগকারী ও সামগ্রিক বাজার ব্যবস্থার ওপর। এ কারণেই এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করাকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
