×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের সুখবর

২০২৫ ডিসেম্বর ২৭ ১১:১২:৪৫
বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের সুখবর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে থাইল্যান্ড। এর মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে নিয়মিতভাবে কর্মী নেওয়ার পথ সুগম হলো।

শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারকের মাধ্যমে খুব শিগগিরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করা যাবে বলে তারা আশাবাদী।

বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত উপায়ে থাইল্যান্ডে কর্মী পাঠানোর আশ্বাস দেন। পাশাপাশি শ্রম অভিবাসন ব্যবস্থা ও প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

থাইল্যান্ডের শ্রমমন্ত্রী এ বিষয়ে তার ঊর্ধ্বতন সহকর্মীদের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং দেশটিতে বিদ্যমান শ্রমিক সংকট নিরসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সঙ্গে ইতোমধ্যে হওয়া আলোচনা সম্পর্কে থাই শ্রমমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান শ্রমবাজার দেশগুলোর সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে