প্রবাসীদের জন্য সুখবর, ভিসা নিয়মে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত (UAE) তাদের ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে। নতুনভাবে চালু করা হয়েছে চার ধরনের ভিজিট ভিসা, একই সঙ্গে বেশ কিছু পুরনো ভিসার শর্ত ও মেয়াদেও পরিবর্তন আনা হয়েছে। দেশটির পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (ICP) জানিয়েছে, এই সংস্কারের লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী মেধাবী পেশাজীবী, বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন এবং বিনোদন খাতকে অগ্রাধিকার দিয়ে এসব ভিসা প্রবর্তন করা হয়েছে।
ICP-এর মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেন, “দেশীয় ও আন্তর্জাতিক বাস্তবতা বিশ্লেষণ করেই নতুন ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে, যা আমিরাতকে ভবিষ্যতের জন্য আরও উপযোগী করে তুলবে।”
নতুন চার ধরনের ভিজিট ভিসার বিবরণ:
এআই বিশেষজ্ঞ ভিসা
এই ভিসা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে নিয়োজিত বিশেষজ্ঞদের জন্য প্রযোজ্য। কোনো প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের স্পন্সর পেলে তারা নির্দিষ্ট মেয়াদের জন্য একক বা একাধিকবার আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন।
বিনোদন ভিসা
এটি মূলত পর্যটন ও বিনোদন সম্পর্কিত ভ্রমণের জন্য চালু করা হয়েছে। ভ্রমণপ্রিয় ব্যক্তিরা স্বল্পমেয়াদি এই ভিসার মাধ্যমে আমিরাতে ভ্রমণ করতে পারবেন।
অনুষ্ঠান ভিসা
যেসব ব্যক্তি সাংস্কৃতিক, ক্রীড়া, অর্থনৈতিক, উৎসব বা সম্মেলনের মতো আয়োজনে অংশ নিতে চান, তারা আয়োজক প্রতিষ্ঠান (সরকারি বা বেসরকারি) থেকে চিঠি পেলে এই ভিসা পাবেন।
ক্রুজ জাহাজ কর্মী ভিসা
এই ভিসা মূলত ক্রুজ জাহাজে কাজ করা কর্মীদের জন্য। লাইসেন্সপ্রাপ্ত স্পন্সর প্রতিষ্ঠান ও নির্ধারিত ভ্রমণ পরিকল্পনার ভিত্তিতে তারা একাধিকবার আমিরাতে যাতায়াত করতে পারবেন।
পুরনো ভিসাগুলোর শর্তে যেসব পরিবর্তন আনা হয়েছে:
মালবাহী ট্রাক চালক ভিসা: স্পন্সর থাকলে একাধিকবার প্রবেশের সুযোগ। প্রযোজ্য হবে নির্ধারিত ফি, স্বাস্থ্যবীমা ও আর্থিক নিশ্চয়তার শর্ত।
আত্মীয় ও বন্ধু ভিসা:
নিকট আত্মীয়ের জন্য জামিনদারের মাসিক আয় হতে হবে কমপক্ষে ৪,০০০ দিরহাম।
দূর আত্মীয়ের জন্য ৮,০০০ দিরহাম।
বন্ধুদের ক্ষেত্রে আয় হতে হবে ১৫,০০০ দিরহাম।
ব্যবসা স্থাপনের ভিসা: ব্যবসা করতে আগ্রহীদের আর্থিক সক্ষমতা প্রমাণ করতে হবে। অন্য দেশে একই ধরনের ব্যবসার অভিজ্ঞতা থাকলে সুবিধা মিলবে।
মানবিক ও বিশেষ সুবিধা সংক্রান্ত নতুন নিয়মাবলি:
মানবিক ভিসা: যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতা কবলিত দেশের নাগরিকদের জন্য এক বছরের মানবিক ভিসা দেওয়া হবে। নির্দিষ্ট ক্ষেত্রে জামিনদার ছাড়াও বসবাসের অনুমতি দেওয়া হতে পারে। তবে দেশত্যাগ করলে ভিসা বাতিল হবে।
স্বামীহারা বা বিবাহবিচ্ছেদ হওয়া নারী:
আমিরাতি নাগরিক স্বামীর মৃত্যু বা বিবাহবিচ্ছেদের পর তার স্ত্রী (যদি সন্তান না থাকে) ছয় মাসের মধ্যে আবেদন করলে নির্দিষ্ট শর্তে স্পন্সর ছাড়া বসবাস করতে পারবেন।
বিদেশি স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও:
যদি সন্তানের দায়িত্ব মায়ের ওপর থাকে এবং মৃত্যুর সময় স্বামী স্পন্সর হয়ে থাকেন, তাহলে স্ত্রীকেও শর্তসাপেক্ষে একই সুবিধা দেওয়া হবে।
প্রত্যেক ভিসার জন্য আর্থিক সক্ষমতা, বসবাসের উপযুক্ত স্থান, স্বাস্থ্যবীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকা আবশ্যক।কোনো ভিসাধারী ব্যক্তি দেশ ত্যাগ করলে তার ভিসা বাতিল হয়ে যেতে পারে।যথাযথ কারণ দেখাতে পারলে অধিকাংশ ভিসার মেয়াদ নবায়নযোগ্য।
এই নতুন ভিসা নীতিমালার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত চায় বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে এবং দেশটির প্রযুক্তিনির্ভর ভবিষ্যত গঠনে বিশ্বের সেরা মেধাবীদের আকৃষ্ট করতে। একইসঙ্গে, মানবিক দৃষ্টিকোণ থেকেও আরও সহানুভূতিশীল ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- ঐতিহাসিক উদ্যোগ, নতুন বাজার চালু নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান













